Sunday, 28 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র উদীচীর সমাবেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের সমর্থন হারাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 29, 2017 | 4:07 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘হেফাজত নামক অমানুষদের সাথে হাত মেলাতে গিয়ে প্রতিদিনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সমর্থন হারাচ্ছেন। এক সময় ঐ হেফাজতীরাও আপনাকে ভোট দেবে না’-এমন মন্তব্য করা হয় যুক্তরাষ্ট্র উদীচীর বিক্ষোভ-সমাবেশ থেকে। সুুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারনের প্রতিবাদে ২৮ মে রোববার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় উদীচীর এ সমাবেশ শুরু হয় উদীচী স্কুলের ছাত্র-ছাত্রীদের র‌্যালির পর।

উদীচীর নেতা জীবন বিশ্বাস সমবেত সকলের উদ্দেশ্যে প্রচন্ড ক্ষোভের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাকে এখনও সমর্থন দিচ্ছি। কিন্তু সাম্প্রদায়িক শক্তির সাথে সমঝোতার মত পরিস্থিতি থেকে সরে না এলে আমাদের সমর্থন হারাতে পারেন। ওদের ভোট তো পাবেনই না, আমাদের ভোটও হারাতে পারেন।’সমাবেশে ঢাকার গণজাগরণমঞ্চের রনী বলেন, ‘গোটাজাতি অবাক বিস্ময়ে অবলোকন করছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপস করে হেফাজত তথা সাম্প্রদায়িক গোষ্ঠির সাথে সমঝোতার ব্যাপার। আমরা সাধারণ মানুষ বুঝি এ সমঝোতার নেপথ্যে ভোটের রাজনীতির কথা। কিন্তু সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা বাংলার মানুষ কখনোই মানবে না।’

সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মেলানোর পরিণতি কী হতে পারে তা বাঙালি জাতি বহুবার প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন অপর বক্তারা। একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সেক্টরস কমান্ডার্স ফোরামের রাশেদ আহমেদ, রেজাউল বারি, চারণকবি বেলাল বেগ, উদীচীর নেতা সুব্রত বিশ্বাস, গণজাগরণমঞ্চের নেতা মুজাহিদ আনসারী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোপাল সান্যাল, স্বীকৃতি বড়–য়া প্রমুখ ছিলেন সমাবেশে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV