আইএসের চেয়েও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বড় হুমকি মনে করছেন মার্কিন সিনেটর ম্যাককেইন
রাশিদ রিয়াজ: মার্কিন সিনেটর জন ম্যাককেইন বলেছেন, বিশ্ব নিরাপত্তার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও বড় হুমকি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অস্ট্রেলিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের এ সিনেটর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘অবৈধ হস্তক্ষেপের’ জন্য মস্কোর ওপর মার্কিন সিনেটের নিষেধাজ্ঞা জারির পক্ষেও মত দেন ম্যাককেইন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককেইন বলেন, ‘আমি মনে করি, তিনি (পুতিন) প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকি। আর তা আইএসের চেয়েও বড়।’
ফ্রান্সসহ অন্য দেশের নির্বাচনও রাশিয়া প্রভাবিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এই চেয়ারম্যান বলেন, তিনি রুশদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। রাশিয়ার ওপর মার্কিন সিনেটের নিষেধাজ্ঞা বাড়ানো উচিত বলে মনে করেন ম্যাককেইন।
মার্কিন সিনেটর এমন এক সময় পুতিনকে আইএস জঙ্গির চেয়েও বড় হুমকি বলে মন্তব্য করলেন যখন ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা রাশিয়া ও ইরানের যৌথ মোকাবেলায় সুবিধা করতে পারছে না। এমনিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা আইএস জঙ্গির পেছনে পরাশক্তি দেশগুলো ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অর্থ ও অস্ত্র সাহায্য রয়েছে বলে অভিযোগ করে আসছেন। এমন এক সময়ে সিনেটর ম্যাককেইন পুতিনকে আইএস জঙ্গির চেয়ে বড় হুমকি বলে মন্তব্য করলেন।
জন ম্যাককেইন যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় কারাবাস থেকে আহত হন। তিনি এও বলেছেন, পুতিন বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ কওে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছেন। আইএস জঙ্গিরা ভয়ানক সব কাজ করতে পারে এবং মুসলিম বিশ্বাসের সঙ্গেই যা হচ্ছে তা নিয়ে আমি আশঙ্কিত। কিন্তু রাশিয়া মৌলকি গণতন্ত্রের ওপর নির্বাচনে হস্তক্ষেপ করে তা ধ্বংস করার চেষ্টা করছে। তারা কোনো সফলতা পেয়েছে কি না জানিনা তবে রাশিয়া এখনো এ ধরনের চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পর রাশিয়া ফ্রান্সের নির্বাচনও প্রভাবিত করার চেষ্টা করে।
জন ম্যাককেইন বলেন, তাই আমি ভøাদিমির পুতিনকে সেভাবেই দেখি যেমন তিনি ইউক্রেনে একটি সার্বভৌম জাতিকে বিতাড়িত করেছে, বাল্টিকের ওপর চাপ দিচ্ছে, রাশিয়াই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।
বর্তমানে বিশ্বের অন্তত ১৮টি দেশে আইএস জঙ্গিরা সক্রিয় রয়েছে। ফিলিপাইনের মারাভি শহরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে। ওই শহরটিতে আইএস জঙ্গি ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহত হয়েছে। এরই মধ্যে মিসরে কপটিক খ্রিস্টানদের ওপর বন্দুক হামলায় ২৯ জন নিহত হবার পর আইএস এর দায় স্বীকার করেছে। এছাড়া ব্রিটিশ পুলিশ ম্যানচেষ্টারে মার্কিন পপ শিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হবার ঘটনার সঙ্গে আইএস যোগসূত্র খুঁজে দেখছে। এ ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গভীর সমবেদনা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র নিশ্চিত করেছেন আইএস জঙ্গি দমনে ব্রিটেনের পাশে রাশিয়া রয়েছে। ডেইলি স্টার ইউকে/আমাদের সময়.কম
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion