Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৩-৪ জুন বেঙ্গল পাবলিশার্স’র বই মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: May 31, 2017 | 3:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ৩ ও ৪ জুন বেঙ্গল পাবলিশার্স এর বইয়ের মেলা এবং কালি ও কলম পত্রিকার সম্পাদক এর সাথে মত বিনিময় অনুষ্ঠিত হবে। মুক্তধারা নিউইয়র্ক’র কর্ণধার বিশ্বজিত সাহা জানান, নিউইয়র্ক বইমেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেয়ার কথা ছিলো সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত এর। আমেরিকান ভিসা সেন্টার থেকে বইমেলার আগে পাসপোট ফেরৎ না পাওয়ায় বইমেলায় যোগ দিতে পারেননি। গত ২৯ মে অপরাহ্নে নিউইয়র্কে এসে পৌছেছেন। তাঁকে বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যথনা জানান হাসান ফেরদৌস, হায়দার আলী খান ও রানু ফেরদৌস। এসময় তাঁর কন্যা দিঠি হাসনাত ও নাতনী শ্রেয়সীও বিমানবন্দরে পিতা ও দাদুকে রিসিভ করতে আসে।
মুক্তধারা নিউইয়র্ক আগামি ৩ ও ৪ জুন শনি ও রোববার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বেঙ্গল পাবলিশার্স এর গ্রন্থ নিয়ে ক্ষুদে বইমেলার আয়োজন করেছে জ্যাকসন হাইটস্থ মুক্তধারায়। এসময় কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসানাত এর সঙ্গে থাকবে আলাপচারিতা। সকলকে যোগ দেয়ার জন্য সনিবন্ধ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ