Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল : আল্লাহর নৈকট্য লাভে কুরআনের মাস রমজানের গুরুত্ব অপরিসীম

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: May 31, 2017 | 4:20 AM

ইউএসএনিউজঅনলাইন : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম সংগঠন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল। নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে গত ৩০ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। দল-মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন এ ইফতার উৎসবে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, ফার্মাসিস্ট হারুনুর রশিদ, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট হাজী আবদুল মুসাব্বির, হেলাল চৌধুরী প্রমুখ। রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল। সার্বিক তত্তাবধানে ছিলেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক আবদুর রহিম বাইশ, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব ফয়সাল আবেদীন সেলিম, সদস্য সচিব আবুল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রহিম ও নজরুল ইসলাম খান।
অতিথিরা ছাড়াও অন্যান্যরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে বিশেষ ভূমিকা রাখবে এ আয়োজন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সৈয়দ রুহুল করিম কুটি, আবদুল তিতুমির, কবির আহমেদ নজরুল, সৈয়দ তোজাম্মেল হোসেন হুমায়ূন, আলমাস চৌধুরী, লুৎফুর রহমান চৌধুরী, সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, এডভোকেট সালাম আহমেদ, এডভোকেট জুনেদ আহমেদ, আসাদুজ্জামান, মোশাইদ, মো. আলী মনন, কবির আহমেদ, শেরগুল, জুলফিকার জুয়েল, সাঈদুল হক, তানিম, মো. শাহজাদা, মো. মহিব উল্লাহ, মিজানুর রহমান, নানদার হোসেন, সাপান মেহেদী, সোহেব আহমেদ, ফারুক আহমেদ, পাভেল হাসান, রেজাউল করিম, আবদুল আলিম, নজমুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন। মাওলানা মোহাম্মদ ইয়াসিন বলেন, রমজান মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয়। আল্লাহর নৈকট্য লাভে কুরআনের মাস রমজানের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV