Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউজার্সিতে মসজিদ নির্মাণে অনুমতি না দেয়ার খেসারত ৩.২৫ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: May 31, 2017 | 1:57 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক  : যুক্তরাষ্ট্র বিচার বিভাগের মধ্যস্থতায় নিউজার্সির বার্নার্ডস টাউনশীপে মসজিদ নির্মাণের অনুমতি মিললো। একইসাথে অনুমতি প্রদানে সীমাহীন গড়িমসির খেসারত হিসেবে বার্নার্ডস টাউনশীপকে ৩.২৫ মিলিয়ন ডলার তথা প্রায় ২৬ কোটি টাকা জরিমানা গুণতে হবে। এই অর্থ-জরিমানা করা হয় মসজিদ নির্মাণের ব্যয় মেটানো এবং মামলা-পরিচালনার ব্যয় সমন্বয়ের জন্যে। পবিত্র রমজান মাসের চতুর্থ রমজানের দিন অর্থাৎ ৩০ মে মঙ্গলবার আমেরিকান মুসলমানদের জন্যে ঐতিহাসিক এ সমঝোতা সম্পন্ন হয়। নগদ অর্থ প্রদানের পাশাপাশি টাউনশীপকে ১৮০ দিনের মধ্যে তার নির্বাচিত জোনিং বোর্ডের সকল কর্মকর্তাকে ট্রেনিং দিতে হবে মুসলমানসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুভ’তি সম্পর্কে। ভবিষ্যতে অন্য কোন ধর্মের অধিবাসী যাতে এহেন বিমাতাসুলভ আচরণের শিকার না হন এবং সকলেই যাতে নিজ নিজ ধর্ম-কর্ম অবাধে চালাতে পারেন-সে ব্যাপারে এলাকার অধিবাসীদেরকেও সজাগ করতে হবে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, ‘ইসলামিক সোসাইটি অব বাসকিন রীজ’ তাদের ক্রয়কৃত স্থানে মসজিদ নির্মাণের জন্যে জেনিং বোর্ডে আবেদনের পর গত চার বছরে ৩৯বার শুনানী হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে আবেদনটি নাকচ করে জোনিং বোর্ড। এরপরই আবেদনকারিরা ফেডারেল কোর্টে মামলা করেন। এ মামলার শুনানীর সময়ে বিচার বিভাগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবেদনকারিগণের পক্ষাবলম্বন করে জোনিং বোর্ডের সাথে সমঝোতার উদ্যোগ নেন।

সমঝোতা অনুযায়ী পরিকল্পিত নক্সা অনুযায়ী মসজিদ নির্মিত হলেও আশপাশে গাড়ি রাখার জন্যে পার্কের সংখ্যা ১০৭ থেকে কমিয়ে মাত্র ৫০টি করা হয়েছে। এছাড়া ভবনে মুসল্লী ধারণের ক্ষমতাও হ্রাস করে ১৫০ জন করতে হবে অর্থাৎ ভবনের আয়তন ছোট করতে হবে। মসজিদে খুৎবা প্রদানের সময় বাইরে কোন মাইক লাগানো যাবে না। এমনকি আযানের ধ্বনিও মসজিদ ভবনের বাইরে প্রচারের কোন সুযোগ থাকবে না। মসজিদের যে দুটি মিনার নির্মাণ করা হবে, সেগুলোতে মাইক লাগানো চলবে না। শুধুমাত্র ভবনের শোভা বর্দ্ধনে কাজ করবে মিনার দুটি।

বিচার বিভাগের সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রস্তাবিত মসজিদ কমিটির প্রেসিডেন্ট আলী চৌধুরী। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা খুবই খুশী এবং আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যেই মসজিদ ভবনের নির্মাণ শুরু করতে পারবো।’ উল্লেখ্য, আলী চৌধুরী এই টাউনশীপের নির্বাচিত মেয়র ছিলেন। তিনি বলেছেন, ‘আমাদের এই মসজিদে এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের উপাসনার ক্ষেত্র অবারিত থাকবে। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এ সিটিতে নব-জাগরণের ধারা বইয়ে দিতে চাই। সকলকে আরো ভালোভাবে দেখিয়ে দিতে চাই যে, ইসলাম হচ্ছে শান্তি আর সম্প্রীতির ধর্ম, ইসলাম অন্য ধর্মের প্রতি বিদ্বেষপোষণ করে না।’
সমঝোতা অনুযায়ী দেড় মিলিয়ন ডলার পাবে মসজিদ কমিটির ক্ষতিপূরণ বাবদ এবং অবশিষ্ট ১.৭৫ মিলিয়ন ডলার পাবে মামলা পরিচালনাকারী ল’ ফার্ম। এই ফার্মের নাম হচ্ছে ‘প্যাটারসন, ওয়েব এ্যান্ড টাইলার।’ তবে এই ফার্ম সে অর্থ ব্যয় করতে চায় এলাকার ধর্মপ্রাণ মানুষদের সেবামূলক প্রকল্পে।

এই ফার্মের প্রধান আইনজীবী আদীল এ মাঙ্গি বলেছেন, ‘সারা আমেরিকার নগর প্রশাসনের বোধোদয় ঘটা উচিত যে, যুক্তরাষ্ট্রের সংবিধানেই সকল ধর্মীয় সম্প্রদায়ের উপাসনার অধিকার নিশ্চিত করা হয়েছে। সে অনুযায়ী আমেরিকান মুসমানদেরও অধিকার সুসংসহত করা হয়েছে যে কোন স্থানে মসজিদ স্থাপনের অনুমতি পেতে।’ দকাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ারের নিউজার্সি চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জিম সুয়েজ বলেছেন, জোনিং ইস্যুকে সামনে এনে মসজিদ নির্মাণের অনুমতি প্রদানে যারা গড়িমসি করছে, সে সব সিটির জন্যে এটি একটি অনুকরণীয় বিষয় হয়ে থাকবে। ধর্মীয় কারণে কারো সাথে বিমাতাসুলভ আচরণ করা চলবে না।’

প্রসঙ্গত: উল্লেখ্য যে, এই সিটির নিকটবর্তী বিয়োন টাউনশীপের মুসলিম সম্প্রদায়ও গত সপ্তাহে ফেডারেল কোর্টে মামলা করেছেন জোনিং বোর্ডের বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে। এই সমঝোতার প্রসঙ্গটি তাদের মামলায় প্রভাব ফেলবে বলে মুসল্লীরা মনে করছেন। আরো উল্লেখ্য, পবিত্র রমজানের প্রাক্কালে নিউজার্সি অঙ্গরাজ্যের এটর্নী জেনারেলের উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের মালিকানাধীন রেস্টুরেন্টসমূহে হালাল খাদ্য নিশ্চিতকল্পে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক রেস্টুরেন্ট পর্যবেক্ষণের পর ১৫টিকে জরিমানা করা হয়েছে। তারা ‘হালাল’ সাইন লাগানো সত্বেও ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী খাদ্য প্রস্তুত করছিল না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV