Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: June 2, 2017 | 2:19 AM

বাঁধন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ঘোষণা দেন।

প্যারিস জলবায়ু চুক্তিতে ১৯৫ দেশ স্বাক্ষর করে এবং এই দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই চুক্তির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানানো হয়। বিদেশী নেতারা, বিশ্বের বড় বড় ব্যবসায়ী এমনকি ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এই চুক্তির পক্ষে থাকলেও শেষ পর্যন্ত এই চুক্তি বর্জনের সিদ্ধান্ত নেন ট্রাম্প।

ট্রাম্প জানান, ‘যুক্তরাষ্ট্রের এবং এখানে বসবাসরত সকল মার্কিনীকে রক্ষা করার জন্যে আমি প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য শর্ত দেওয়া হলে যুক্তরাষ্ট্র আবার এই চুক্তিতে স্বাক্ষর করবে।’

অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কিছু সময় আগেও চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক যৌথ বিবৃতিতে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে এগিয়ে যেতে তাদের সম্মতি জানিয়েছে। তারা এ চুক্তিকে ‘যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য’ বলে আখ্যা দিয়েছে। তারা এটি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক অঙ্গীকারের প্রতি গুরুত্ব দিচ্ছে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংও গতকাল বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ প্যারিসে স্বাক্ষরিত বিশ্ব জলবায়ু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পূরণে অটল থাকবে। সূত্র : সিএনএন/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ