Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ শাহ গোলাম রাহিম শ্যামল সন্ত্রাসী হামলার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: June 4, 2017 | 4:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ যুবলীগ নেতা শাহ গোলাম রাহিম শ্যামল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পেশায় উবার চালক শাহ গোলাম রাহিম শ্যামল পেশাগত দায়িত্ব পালনকালীন সময় গত ৩ জুন শনিবার গভীর রাতে তার যাত্রীর হাতে মারাত্মকভাবে জখম হন। পুলিশ শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং হামলাকারীকে গ্রেফতার করেছে।
ভিকটিম শাহ গোলাম রাহিম শ্যামল ইউএসএনিউজঅনলাইন.কম কে জানান, স্থানীয় সময় গত ৩ জুন শনিবার রাত প্রায় ১টার দিকে তিনি উবারে ম্যানহাটান থেকে ইয়ানকার্সে যাত্রী নামিয়ে দেয়ার প্রাক্কালে যাত্রীর অতর্কিত হামলার শিকার হন। তিনি জানান, ওই যাত্রী ইয়ানকার্সে তার বাসার সামনে গিয়ে যথারীতি ভাড়া পরিশোধ করেন তাকে। ওই সময় শ্যামলকে একটি ফোন নাম্বার দিয়ে নিজ ফোন থেকে যাত্রীর মাকে ফোন করার জন্য বলেন যাত্রীটি। একাধিক বার ডায়াল করার পরও যাত্রীর মা ফোন রিসিভ করছেন না বলে শ্যামল জানালে প্রায় ২৬ বছর বয়সী ওই যাত্রীটি উত্তেজিত হয়ে বলেন তাকে (যাত্রীর মাকে) ফোন ধরতেই হবে। এসময় ওই যাত্রী শ্যামলের মোবাইলটি চান তার মাকে ফোন করার জন্য। শ্যামল মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী তাকে উপর্যপূরি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাতে মুখে ও হাতে শ্যামল মারাত্মক জখম প্রাপ্ত হন। এসময় আত্মরক্ষার্থে শ্যামল অন্য দিকে দৌড়িয়ে গিয়ে কোন রকমে ৯১১ এ কল দিলে পুলিশ সাথে সাথে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং হামলাকারিকে গ্রেফতার করে। এসময় গুরুতর আহত শ্যামলকে স্থানীয় ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবায় শ্যামল শঙ্কামুক্ত হন। পরে শনিবার ভোর রাত প্রায় সাড়ে ৩টার দিকে পুলিশ ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর বাসায় তাকে পৌঁছে দিয়ে যায় বলে ইউএসএনিউজঅনলাইন.কম কে জানান শ্যামল।
ভিকটিম শাহ গোলাম রাহিম শ্যামলের দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায়। শ্যামল সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এম এস কিবরিয়ার নিকট আত্মীয় বলে জানা গেছে। শ্যামল যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রীয়ভাবে সম্পৃক্ত। তিনি পরিবার-পরিজন নিয়ে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের ম্যাগ্রো এভিনিউ এলাকায় বসবাস করছেন।
এদিকে, এ খবর পেয়ে শ্যামলের বাসায় ছুটে যান কমিউনিটির নেতারা। শ্যামলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তারা। হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, এর আগেও নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বেশ ক’জন প্রবাসী বাংলাদেশী। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গত বছর ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালিয়ে মারাত্মক জখম করে। ওই বছর ব্রঙ্কসের স্টারলিংয়ে হামলার শিকার হন বাংলাদেশি সোহেল চৌধুরী এবং ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুয়াজ্জিন মজিবুর রহমানও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। গত বছরের ১ জুন রাতে মোহাম্মদ রশীদ খান নামের এক মুসল্লী হামলার শিকার হন জ্যামাইকা এভিনিউর ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ মসজিদ থেকে বের হবার পর।
এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে রমজান উপলক্ষে মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ টহল ব্যবস্থা রাখা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV