Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটির যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: June 4, 2017 | 1:47 PM

আটলান্টিক থেকে আকবর হোসাইন : নতুন প্রজন্মকে শারিরীক এবং মানসিক বিকাশের প্রত্যয় নিয়ে গত ১৮ই মে আটলান্টিক সিটিতে যাত্রা শুরু করল এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটি। সুযোগ-সুবিদা থাকা সত্ত্বেও ডিজিটাল লাইফ ষ্টাইলে অভ্যস্ত হয়ে নিজ বাসায় বসে সময় অিবাহিত করছে আটলান্টিক সিটি সহ পার্শবর্তী এবসিকন, এগ হারবার, ব্রিগেন্টিন, ভেটনর এবং প্লেসেন্টবিলে বসবাসরত প্রায় ৫ শতাধিক যুবক-যুবতি এবং মধ্য-বয়সী পুরুষ। এই সামারে ছেলেমেয়েদেরকে ডিজিটাল লাইফ ষ্টাইল থেকে দূরে সরিয়ে শারিরীক এবং মানসিক বিকাশের জন্য আইটি বিশেষজ্ঞ মীর মোশারফ হোসেনের পরিকল্পনায় এবং একদল উদ্যমী তরুন যাদের মধ্য রয়েছেন ডাঃ মাহফুজ, ডাঃ জুয়েল, নাসির খান, হিমেল, সাইফুল ইসলাম, সোহাগ, খালেদ, মুরাদ, মনিরুজ্জামান, নিজাম, মিল্টন, মিরাজ, কবির তারেক এবং আবীরসহ অন্যান্যদের প্রচেষ্টায় আটলান্টিক সিটিতে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটি (AASCAC)। বিশ্বের অন্যতম বিশিষ্ঠ ইসলামিক স্কলার মাওলানা তারেক মনোয়ার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের প্রাথমিক পর্যায়ের সদস্যদেরকে বাংলাদেশী জার্সি পরিধান এবং ক্লাবের সদস্যদেরকে শারিরীক এবং মানসিক বিকাশের এই চিন্তাধরাকে কাজে লাগিয়ে সৎ মানুষ হিসাবে গড়ে উঠার আহবান জানান। ক্রিকেট এবং ফুটবল খেলার সদস্যদেরকে নিয়ে ক্লাবের যাত্রা শুরু করলেও আগামীতে ৫ থেকে ১০ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন, ১২ থেকে বয়োসোদ্ধ ব্যক্তিদের জন্য ক্রিকেট এবং ফুটবল খেলার ব্যবস্থাকরন, বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের খেলাধুলায় পারদর্শী করে ক্লাব মেম্বারশীপ তৈরীকরন যা আইভিলীগ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের রেজেমী তৈরীতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করছেন ক্লাবের উদ্যক্তারা। বর্তমানে ক্লাবের প্যায় ২৫ জন সদস্য প্যতিদিন ফুটবল এবং ক্রিকেট প্রশিক্ষনে নিয়মিত অংশগ্রহন করছেন সিটির সেলসিয়া হাইট মাঠে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV