Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

লন্ডন হামলাকারীদের শনাক্ত করেছে ব্রিটেনের পুলিশ, নাম প্রকাশ করেনি

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 5, 2017 | 2:15 AM

ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে বলে জানা যাচ্ছে তবে তাদের নাম প্রকাশ করেনি। নিহতদের মধ্যে একজন ফরাসি ও এক কানাডার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব লন্ডনের কিছু এলাকায় তল্লাশি চলছে। হামলাকারীদের একজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ব্রিটেনের সন্ত্রাসবিরোধী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নিহত তিন হামলাকারীকে প্রতিহত করতে আটজন পুলিশ কর্মকর্তা মূল ভূমিকা রেখেছেন। তারা তিন হামলাকারীকে হত্যা করার সময় ৫০টি গুলি ছুড়েছেন। তিন হামলাকারীই তাতে নিহত হয়েছে। হামলাকারীদের পরিচয় জানা গেলেও এখনি তা প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। ওদিকে পুলিশ পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় হামলাকারীদের একজনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালানোর সময় পুলিশ সেখানে কিছু নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে। এর পর ওই এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে সাতজন নারী রয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন হামলাকারী ওই ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান সহ তিন বছর ধরে বাস করছিলেন। একজন প্রতিবেশী জানিয়েছেন গত দুই বছর ধরে তার মধ্যে উগ্রবাদী চিন্তাভাবনা দেখছিলেন তিনি। সে নিয়ে পুলিশকেও জানিয়েছিলেন কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ওদিকে ব্রিটেনে প্রধান রাজনৈতিক দলের নেতারা এখন এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, ‘জনগণের নিরাপত্তা সবচাইতে গুরুত্ব পাওয়া উচিত। সে জন্য নিরাপত্তা বাহিনীকে যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ কর্তৃত্ব দেওয়া উচিত। কিন্তু পুলিশ বাহিনীতে ২০ হাজার জনবল কমিয়ে সেটি কোনোদিন সম্ভব নয়। ‘ তিনি বলেন, ‘কিপটেমি করে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ‘ টরি পার্টি জেরেমি করবিনের পাল্টা সমালোচনা করে বলেছে তিনি মরিয়া হয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার নিন্দা চলছে বিশ্বজুড়ে। শনিবার রাতের ওই হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের মতো। সূত্র : বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV