Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: June 7, 2017 | 6:09 PM

ইউএসএনিউজঅনলাইন : ধর্মীয় আমেজে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গত মঙ্গলবার পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহিন। সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এ ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন।ইফতার প্রস্তুতি কমিটির আহবায়ক সারোয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও কর্মকর্তা বাকির আজাদ, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আবদুস শহীদ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি একলিমুজ্জামান নুনু, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন. কমিউনিটি এক্টিভিস্ট নাদির খান, সামাদ মিয়া জাকের, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, আবুল খায়ের আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আলমগীর কবির শামীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, ক্রীডা ও আপ্যায়ন সম্পাদক আপ্তাব খান মোহন, কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, মোহাম্মদ সাদী মিন্টু ও জে মোল্লা সানী প্রমুখ। ইফতার মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন ইফতার পরিচালনা উপ কমিটির আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সদস্য সচিব সংগঠনের ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক চৌধুরী মোমিত তানিম ও কমিটির সদস্য সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, স্বাস্থ্য ও আইন সম্পাদক রাফাত চৌধুরী, প্রচার ও গণ সংযোগ সম্পাদক ফখর উদ্দীন ও কার্যকরী সদস্য আলতা মিয়া। এ ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ হিফজুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV