নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত ওলমস্টেড এভিনিউর এশিয়া ড্রাভিইং স্কুল পার্টি সেন্টারে গত ৭ জুন বুধববার অনুষ্ঠিত হয় এ ইফতার উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, ডা.
আতাউল গনি তুষার, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, কমিউনিটি একটিভিস্ট আবদুস সবুর,
পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ভারতীয়-আমেরিকান ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি), আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
ইফতার মাহফিলে নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান,
ব্যান্ডস’র সহ সভাপতি রফিকুল ইসলাম, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এসআর লিংকন, আবদুর রহিম, বোরহান উদ্দিন, আবদুল তিতুমির, সঙ্গীত শিল্পী ন্যান্সী খান, পলি শাহিনাসহ ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোর্তজা আলী। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ