Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সিলেট সদর এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: June 8, 2017 | 1:42 PM

মিশিগান : বিশিষ্ট কুটনীতিবিদ, জাতিংসংঘে বাংলাদেশের সাবেক স্বায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এক সময়ের অগ্রসরমান সিলেট এখন নানা ভাবে পিছিয়ে। অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা সহ নানা প্রায় সকল সূচকে সিলেট এখন নিম্নমূখী। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপশি প্রবাসী সিলেটবাসীদের এগিয়ে আসার আহবান জানান। গত রবিবার সিলেট সদর এসোসিয়েশন অব মিশিগানের উদ্যাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ এভি্যনুস্থ আলাদিন রেষ্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনাব মোমেন তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে সিলেটের নানা উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন এবং আগামী দিনে সিলেটকে একটি দৃষ্টি নন্দন, আধুনিক ও ভবিষ্যতের জন্য বসবাসের উপযোগী শহর হিসাবে গড়ে তুলতে তার স্বপ্নের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ আব্দুল খালিস মিনার, সিলেট সদর এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, উপদেষ্ঠা মোসাদ্দেক কোরেশী শামীম, উপদেষ্ঠা হাজী সমজিদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি খালেদ আহমদ। পরিচালনা করেন হেলাল উদ্দিন বানা। অন্যান্য মধ্যে উপস্থিত সিলেট সদর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক আলমাস আলী মিন্টু, প্রতিষ্ঠাতা ক্রীডা সম্পাদক নাজমুল হক ফলিক,সৈয়দ হোসেন রায়হান, সুলতান আলম এনাম, সৈয়দ লোকমান মিয়া গেদন, আব্দুল জব্বার বশির, নাসির উদ্দিন আহমদ, রুহ্হল আমিন, আলমগীর আলী,জামান রাসেল, নিজাম উদ্দিন, শাহ সমির উদ্দিন, রফিকুল ইসলাম, মাহফুজুল করিম জেহিন, এড. মুজিবুর রহমান শাহীন, মনজুর রহমান, শিবলী আহমদ, ফয়ছল আহমদ, মোঃ সুহেল, রিয়াজ উদ্দিন, ফয়ছল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কমিনিটির নেত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মতিন চৌধুরী, সাবু চৌধুরী, মোহাম্মদ মুতালিব, আজাদ খান, খলকুর রহমান, নজরুল রহমান, এড.দিপক চৌধুরী, বাবুল মিয়া সুহেল, নিজাম পিন্টু, মোহাম্মদ জামান, খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফকরুল ইসলাম। ড. মোমেন সিলেট বাদাঘাট বাইপাস, সিলেটে একটি পূর্ণাঘ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী অঙ্গিকার ও সিলেট-ঢাকা ছয়লেনের মহাসড়ক এবং সিলেট ওসমানী আন্তজাতিক বিমানবন্দরকে পূর্নাঘ আন্তর্জাতিক করন সহ সিলেটে সরকারের চলমান বাস্তবায়নাধীন বেশ কিছু বড় প্রকল্পের বিষয় প্রবাসীদের সামনে তুলে ধরেন। সভাপতির বক্তব্যে খালেদ আহমদ বলেন, আমি আপনাদের সামনে একদিন অঙ্গিকার করিছিলাম একদিন ড. মোমেন ভাইকে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে নিয়ে এসে আমি আমার অঙ্গিকার রাখলাম। পরে সদর এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার দেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী সদরবাসীসহ সর্বস্তরের বাংলাদেশীর সমাগম হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV