ওয়াশিংটনে ভার্জিনিয়া ম্যারিল্যান্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল
ওয়াশিংটন : জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দিবসে ওয়াশিংটন ডিসির অদুরে আরলিংটনে আমরা বাংঙালি ফাউন্ডেশন এর কার্যালয়ে গত ৭ই জুন ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগ, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামীলীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের উদ্দোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়া আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা রফিক পারভেজের সভাপত্বিতে ও বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা আওয়ামিলীগের প্রভাবশালী নেতা বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন আহমেদ।
বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মিঠু। আরো উপস্হিত ছিলেন মেরিল্যান্ড আওয়ামীলীগ এর সভাপতি শেখ সেলিম, সহ সভাপতি দুলাল আহমেদ, ভার্জিনিয়া আওয়ামীগের সহ সভাপতি আনোয়ারুল আজিম, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযাদ্ধা মনসুর আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট অমর ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সহ সভাপতি জিবক বড়ুয়া, আঈন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দস্তগির জাহান্গির, ভার্জিনিয়া আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওসমান খাঁন, আলতাফ হোসেন, প্রামানিক। বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সহ সভপতি সুজিত বড়ুয়া সাধারন সম্পাদক জাহিদ হুসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন। বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সাধারন সম্পাদক মির রফিকুল ইসলাম। সংগঠনিক সম্পাদক মো: ইয়াসিন রিফাত প্রমুখ।
বক্তারা বলেন জননেত্রী শেখ নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে পৌঁছে যাচ্ছে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে, ঠিক এই মূহুর্তে স্বাধীনতাবিরুধী চক্র উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে দেশবিরুধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা একাত্তরের ন্যায় একের পর এক হত্যাযঙ্গ চালিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। স্বাধীনতাবিরুধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাড়াতে হবে।
বক্তারা বলেন জামাত-শিবির, হিযবুততাহরির ও তাদের পৃষ্টপোষকতায় গড়ে উঠা হেফজত জঙ্গিরা বিভিন্ন নামে জঙ্গিতৎপরতা চালাচ্ছে।বিএনপি উদ্দেশে বক্তারা বলেন ওইদিন আর ফিরে আসবে না। ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্ব আমরা বিজয়ী হবো এবং বিজয়ের হ্যাটট্রিক করব। আপনারা নিজেদের ভুলে একবার ইলেকশন করেনি। ছয় দফা দিবস প্রসঙ্গে বক্তারা বলেন, আমাদের জীবন থেকে ছয় দফা দিবস অনেকটা হারিয়েই গেছে। আওয়ামী লীগ ছাড়া, এখন আর কেউ এই দিনের চেতনা ধারণ করে না। যারা ৭ জুন পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না। ৭ মার্চ ও ৭ জুনের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা। যারা মুক্তিযুদ্ধের চেতনাও আদর্শে বিশ্বাস করে না, তারাই ৭ মার্চ ও ৭ জুন পালন করে না। ঐতিহাসিক ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে নেতারা বলেন, ২০০৯ সালে সরকার গঠনের সময় এই দেশে গড় আয় ছিল ৫০০ ডলার। সেই দেশে আজকে গড় আয় ১৬০০ মার্কিন ডলারের দিকে চলে গেছে। এরই নাম হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আজকে সারা পৃথিবী থেকে প্রশংসা এবং সমর্থন কুড়াচ্ছে।আইনের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনারা (বিএনপি) অন্যকোনো পন্থা অবলম্বন না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
ইফতার মাহফিলে বিশ্বমানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করেন ভার্জিনিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উসমান খাঁন। দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বড় ছেলে ইসতিয়াক আহমেদ চৌধুরী অভির রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ