Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত : বিজয়ী তিন কন্যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: June 9, 2017 | 3:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হক। লন্ডনের ইলিং-এ লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক ১৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিলবার্ন থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। আর বেথনালগ্রিন অ্যান্ড বো থেকে রুশনারা ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
এ নির্বাচনে টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয়বার ও রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। রাতভর ভোট গণনা শেষে আজ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।
যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে হুট করে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন। নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের মাথায় আসন ধরে রাখার লড়াইয়ে নামতে হয় এমপিদের।

পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ