Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: June 9, 2017 | 5:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর প্রথম সংগঠন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ইফতার মাহফিল গত ৪ জুন জ্যামইকাস্থ পানাহার রেষ্টুরেন্টএ অনুষ্ঠিত হয়। প্রবীন নবীনদের সমন্বয়ে প্রাচীন সংগঠনটি আপন মহিমায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি প্রবাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসেবে প্রতিবছর দোয়া এ ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও আইআরএস এনরল্ড এজেন্ট ওয়াসি চৌধুরীর বিশেষ সহযোগীতায় অনুষ্ঠানে আহ্বায়ক গোলাম সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব সৈয়দ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন আমেরিকায় সফরত শিক্ষামন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব হবিগঞ্জ জেলার লাখাইয়ের কৃতি সন্তান সঞ্জয় কুমার চৌধুরী। তিনি প্রবাসে ও স্থানীয় ভাবে হবিগঞ্জ জেলা কল্যান সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর প্রশংসা করেন। তিনি প্রবাসীদের আহ্বান জানান প্রত্যেকের এলাকায় অন্তত: ২ জন করে দরিদ্র মেধাবী ছাত্রদের সহযোগীতা করলে হবিগঞ্জ জেলার শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও দানবীর রব,এ চৌধুরী, লায়ন এড.নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন আহমদ,সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, সৈয়দ আবুল কালাম, সাবেক ব্যাংকার মন্জু মিয়া চকদার, সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক, সাব্বির কাজী আহমদ, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সভাপতি তাজুল ইসলাম মানিক, জেলা সমিতির সাধারন সম্পাদক সৈয়দ নোমান। সংগঠনের সভাপতি সফি উদ্দীন তালুকদার, সাধারন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূইয়া, সহ সভাপতি সাব্বির হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন । এছাড়াও বিপুল সংখ্যক পূরুষ মহিলার উপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি সাইফুল আলম মিলন, সিনিয়র সদস্য ইকবাল বাহার চৌধুরী, সহ সাধারন সম্পাদক আকবর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক রোকন হাকিম, কোষাধক্ষ দেলোয়ার হোসেন মানিক,দপ্তর ও শিক্ষা সম্পাদক মোশারফ চৌধুরী, সাহিত্য সম্পাদক শামীম তালুকদার,সদস্য ফরহাদ হোসেন আপ্যায়নের দায়িত্ব পালন ।অনুষ্ঠানে দূষ্কৃতিকারীদের চুরিকাঘাতে আহত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ গোলাম রাহীম শ্যামল, অসুস্থ প্রধান উপদেষ্টা ড. আশরাফ উদ্দীন ও প্রাক্তন সভাপতি মরহুম নজরুল চৌধুরীসহ প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিট লিডার এট লারজ এটর্নী মইন চৌধুরী কারাবন্দী সাংবাদিক সাইদ আহমদের আইনগত সহযোগীতা করার দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পেরে সাধারন সম্পাদকের মাধ্যমে উপস্থিত হবিগঞ্জবাসীকে রমজানের মোবারকবাদ ও অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
সভাশেষে সফরত রব এ চৌধুরীর বাল্যবন্ধু প্রধান অতিথি সঞ্জয় কুমার চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধবপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, জেলা সমিতির অন্যতম কর্মকর্তা ফয়সাল আহমদ, জালাল তালুকদার,আহমদ,এড. মো: জিয়াউল হক, ফরিদ উদ্দীন,সিদ্দিকুর রহমান,মোহামদ হোসেন দিপু, মোস্তফা কামাল, শরীফুল ইসলাম,পারভেজ ফয়সাল, মাহমুদুল হাসান চৌধুরী, আশফাক মাহমুদ, মো: শাহজাহান, মো: নাজিম উদ্দীন, সিকান্দর মিয়া, দিলোয়ার মাহমুদ স্বপন, মাহমুদুল হাসান, মারুফ অর্নব, মোহাম্মদ ইসলাম, আব্দুল কাইয়ূম পারবেজ, কালাম মিয়া, মাহমদুল হাসান টিপু, আসাদ চৌধুরী, নাবিল চৌধুরী, আরিফ তালুকদার প্রমুখ।
বিপুল সংখ্যক মহিলাদের আপ্যায়নে ছিলেন মিসেস কোবাদ, মিসেস গোলাম চৌধুরী, মিসেস সফি তালুকদার, মিসেস স্বপন। নামাজ পরবর্তীতে কূশল বিনিময়ে মিলন মেলায় পরিনত হয় ইফতার মাহফিল ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV