Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে পায়েল ফ্যাশানের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: June 9, 2017 | 5:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নতুন আঙ্গিকে নতুন সাজে নতুন করে যাত্রা শুরু করল পায়েল ফ্যাশন। জ্যামাইকার হিলসাইড এভিনিউ এর ১৪৮ ষ্ট্রিটে বাঙালী কমিউনিটির অতি পরিচিত তাজমহল রেষ্টুরেন্টের কাছেই পায়েল ফ্যাশনের অবস্থান। পায়েল ফ্যাশনের অন্যতম স্বত্ত্বাধিকারী মি. প্রিন্স ‘আজকাল’ প্রতিনিধিকে তাদের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, আমরা প্রথমত বিজনেসটা বাড়াবার জন্য আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। বম্বে কালেকশনগুলির পাশাপাশি আমাদের ওয়েডিং কালেকশন থাকবে। আমরা বিভিন্ন ওয়েডিং কালেকশনের অর্ডার নেব। এছাড়া আমাদের অনলাইন বিজনেস সেবাও শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের সেবা সারা বিশ্বে ছড়িয়ে দেব অনলাইনের মাধ্যমে। এ মাসের মধ্যে পায়েল ফ্যাশনের ওয়েবসাইড চালু হয়ে যাবে। ঈদকে সামনে রেখে আমাদের বিশেষ কালেকশনগুলি শিগগিরই চলে আসবে।পায়েল ফ্যাশনের সেলস ম্যানেজার জানান, আমরা কাষ্টমারের চাহিদা অনুযায়ী কাষ্টমাইজড প্রোডাক্ট তৈরী করে থাকি। এ ব্যাপারে তিনি জানান যে, যে কোন পণ্য তা ব্রাইডাল হোক অথবা অন্য কিছু হোক, ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোশাক অর্ডার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই তৈরী করে নিয়ে আসতে পারবো। ক্রেতাদের আধুনিক রুচিশীল পোশাকের চাহিদা মাথায় রেখে সারা বিশ্ব থেকেই আমরা পোশাক কালেকশন করার চেষ্টা করছি। শুধু বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান, ভারত সহ বিশ্বের নামীদামী শহর থেকে আমরা পোশাক নিয়ে আসি। আমরা খুব ভালো করে দেখে সব জায়গার সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসার চেষ্টা করি। আমাদের এই প্রয়াসে অভিজ্ঞ পাকিস্তানি এবং ভারতীয়রাও আছেন। মি. প্রিন্স বলেন, আমরা স্পেশাল বুটিক ও ব্রাইডিং-এর সামগ্রী কাষ্টমারের চাহিদা অনুযায়ী আমদানী করে ভালো ডিজাইনগুলি তৈরী করি। তিনি জানান, ঈদ উপলক্ষে আমাদের ক্রেতাদের জন্য ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। আর পুরাতন প্রোডাক্ট যেগুলি আছে সেগুলিতে সাধারণত ৬০ থেকে ৭০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন ধরণের প্রোডাক্টের মধ্যে আছে পাকিস্তানী থ্রিপিস, লেহাঙ্গা, শাড়ী, শেরওয়ানী। তাছাড়াও আছে বিভিন্ন ধরনের আধুনিক কসমেটিকস ও বিভিন্ন ধরনের প্রসাধনীর সমাহার। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি কাষ্টমারকে খুশি করতে। আমরা সচেষ্ট কাষ্টমারের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের সামগ্রী সূলভ মূল্যে সরবরাহ করা। আশা করা যায় অচিরেই পায়েল ফ্যাশন বাঙালীদের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV