Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ফিতরা সর্বনিম্ন ৭ ডলার, সাধারণভাবে ১০ ডলার, সর্বোচ্চ ৩০ ডলার : প্রবাসীরা দেশেও জাকাত-ফিতরার অর্থ পাঠাতে পারেন

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 9, 2017 | 6:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবার ফিতরা সর্বনিম্ন ৭ ডলার, সাধারণভাবে ১০ ডলার, সর্বোচ্চ ৩০ ডলার নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্কের শরীয়া বোর্ড জানিয়েছে, এবার সবার জন্য ফিতরা হবে ১০ ডলার। তবে কোনো কোনো প্রতিষ্ঠান সাধারণভাবে সকলের জন্য ১০ ডলার ফিতরা নির্ধারণ করেছে।

নিউইয়র্কের ইসলামিক স্কলাররা জানিয়েছেন, গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭ ডলার। কিসমিস, আনার ও পনির বাজারমূল্য হিসাব করে জনপ্রতি সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে ৩০ ডলার। যাদের বার্ষিক সমুদয় ব্যয় মিটিয়ে ৩ হাজার ডলার অথবা সাড়ে ৭ ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে জাকাত ও সাদাকুতুল ফিতর আদায় করার কথা জানিয়েছেন ইসলামিক স্কলাররা। 

ইসলামিক স্কলাররা জানান, সর্বনিম্ন ফিতরা নির্ধারণ হয় গমের মূল্যের ভিত্তিতে এবং কিসমিস, আনার ও সমমানের মূল্যবান ফলের ভিত্তিতে সর্বোচ্চ ফিতরা নির্ধারিত হয়। সে অনুযায়ী সর্বনিম্ন ফিতরা ৭ ডলার ও সর্বোচ্চ ৩০ ডলার ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে এর বেশিও আদায় করা যাবে।
ইসলামিক স্কলাররা বলেন, কেউ যদি নির্ধারিত সর্বোচ্চ ফিতরার বেশি আদায় করতে চান তাহলে তা আদায় করতে পারেন তবে সর্বনিম্ন ফিতরা অবশ্যই দিতে হবে।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে অভিভাবককে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। ইসলামিক স্কলাররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জাকাত ও ফিতরা আদায়ের সুযোগ না থাকলে প্রবাসীরা দেশেও ফিতরার অর্থ পাঠাতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV