রমনিকে ট্রাম্পের সেক্রেটারী অব স্টেট হতে উৎসাহিত করে হিলারি বলেছিলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রিপাবলিকান নেতা ও ম্যাসাচুয়েটসের সাবেক গভর্নর মিট রমনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সেক্রেটারী অব স্টেট হতে তাকে উৎসাহিত করেছিলেন সাবেক সেক্রেটারী অব স্টেট হিলারি ক্লিনটন। শুক্রবার উতাহ স্টেটের পার্ক সিটিতে বার্ষিক রাজনৈতিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
রিপাবলিকান নেতা মিট রমনি প্রেসডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ট্রাম্পের বহু সমালোচনা করেন। অবশ্য ট্রাম্পও রমনিকে ছেড়ে কথা বলেননি। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেক্স টিলারসনের পূর্বে রমনিকেই সেক্রেটারী অব স্টেট হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছিল ট্রাম্প প্রশাসন।
মিট রমনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব পেয়ে তিনি হিলারি সহ সাবেক সেক্রেটারী অব স্টেট’র সঙ্গে কথা বলেছিলেন। হিলারির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘হিলারি অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই আমাকে দায়িত্ব নিতে উৎসাহিত করেছিলেন।’ হিলারি বলেছিলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। দ্য হিল
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ