Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ, কংগ্রেসম্যান, মানবাধিকার সংগঠন ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: June 11, 2017 | 5:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংগঠন এসিটি’র উদ্যোগে ১০ জুন শনিবার প্রায় ২০টি রাজ্যের ২৮টি শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ মুসলিম বিদ্বেষী সংগঠন হিসেবে চিহ্নিত ‘এ্যাক্ট ফর আমেরিকা’র এ বিক্ষোভে তারা মুসলিম আইন তথা শরীয়াহ্’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এই বিক্ষোভ কর্মসূচিটি এসিটি’র পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিম বিরোধী প্রচারণার একটি অংশ। এসিটির এরকম কার্যক্রমকে মানবাধিকার সংগঠন সমূহ্ ও নিরাপত্তা বাহিনী বেশ সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রের সাউদার্ন পোভার্টি ল’সেন্টার (এসপিএলসি) এসিটি’কে উগ্রপন্থী ও মুসলিম বিরোধীদের সবচেয়ে বড় সংগঠন বলে অ্যাখ্যা দিয়েছে।
এসিটি’র এই বিক্ষোভ আয়োজনের প্রতিবাদে বেশ কিছু শহরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। তবে মুসলমানদের সমর্থনে পাল্টা  সমাবেশের উপস্থিতি ছিল দ্বিগুণেরও বেশী। ওয়াশিংটন ও সিয়াটল সহ কিছু শহরে দু’পক্ষের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ডালাসে বসবাসকারী সামাজিক ন্যায় বিচার কর্মী আলিয়া সালেম বলেন, মুসলিম বিরোধী বিদ্বেষ ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করেননি, তার নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই এটি ছিলো। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তা অনেক বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছে।
এসিটি তাদের ওয়েব সাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ইসলামী আইন বা শরীয়াহ্ মানবাধিকার পরিপন্থী ও যুক্তরাজ্যের সংবিধানেরও পরিপন্থী। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে এই কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ এবং মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বেশ কয়েকজন কংগ্রেসম্যান। এর অন্যতম হলেন প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল, কংগ্রেসম্যান জন কনিয়ার্স, কংগ্র্যেসওম্যান শীলা জ্যাকসন লী, কংগ্রেসওম্যান রুবেন গেলেগো প্রমুখ। তারা এর কঠোর সমালোচনা করেন। সূত্র : আল জাজিরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV