Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের অঙ্গীকারে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 12, 2017 | 2:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাকৃতিক দূর্যোগে নিজ নিজ এলাকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের ইফতার ও দোয়া মাহফিল। ধর্মীয় উৎসব আমেজে ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং-ওলমস্টেড এভিনিউর মামুন’স টিউটোরিয়ালে গত ১১ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ড. খায়রুল কবির, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা মো. বশির ফারুক ও ইকবাল হায়াৎ খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শফিক, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল, সদস্য সচিব মো. জামাল উদ্দিন এবং প্রচার সম্পাদক মো মুখলেছুর রহমান সুজনসহ কমিটির নের্তৃবৃন্দ। মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন ডা. আমিরুল ইসলাম। মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনাসহ প্রাকৃতিক দূর্যোগে নেত্রকোনা হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ ছাড়াও নেত্রকোনা প্রবাসীরা স্বপরিবারে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ