Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: June 14, 2017 | 9:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল। বিপুল সংখ্যক রাজনগরবাসীর উপস্থিতিতে গত ১১ জুন রোববার নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসের প্রবীণ ব্যক্তিত্ব মো. আবদুল বারী খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সভাপতি হেলালুর রহমান খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী আবদুল আলীম।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আবদুল মুসাব্বির, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ্ব আহমেদ শাম্মু, জালালাবাদ এসাসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ও সাবেক সহ সভাপতি হাজী আবদুল মুসাব্বির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল ও সাধারণ সম্পাদক শামিম আহমেদ চৌধুরী, নিউজার্সী বিএনপির সভাপতি আবুল হোসেন সুরমান, ড. হারুনুর রশিদ, লুৎফুর রহমান ইলিয়াস, এটর্নী হাসান মালিক, আলতাফ হোসেন আসুক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, মেহেদী হাসান সাজু, মানিক মিয়া, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র সিনিয়ার সহ সভাপতি মো. ফজল খান, সহ সভাপতি শাহ সুফিয়ান, মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মজমিল, আবদুস শহীদ, এমএ মুহিত, শাহজাহান, ফারুক আহমেদ, সৈয়দ হুমায়ূন আহমেদ, জিলাল আহমেদ প্রমুখ।মাহফিলে সোহান আহমেদ টুটুলের আম্মার সুস্থ্যতাসহ দেশ, জাতি, মুসলিম জাহান ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV