বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার মাহফিলে বিশ্বশান্তি কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : কমিউনিটর কল্যাণসহ বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের ইফতার মাহফিল। গত ১০ জুন রবিবার এ উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয় জ্যাকসন হাইটসের হাঠবাজার পার্টি হলে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইঁয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম। মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির ষ্ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, সাধারণ সম্পাদক রুহুল আমি সিদ্দিকী, কর্মকর্তাদের মধ্যে আকতারুজ্জামান, এবিএম হুমায়ন কবির, খোরশেদ আলম মেম্বার, আব্দুল জলিল তিতুমির, সাইফুল আলম শাহীন, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, কামাল উদ্দিন, নুর আহমদ, বাংলাদেশ সোসাইটির আজাদ বাকের। মাহফিলে রমজানের গুরুত্ব তুলে ধরেন মুফতি ওসমান গণি বলেন, রমজান সিয়াম সাধনার মাস। রোজা আমাদেরকে তাগুতী শক্তি পরিহার করে অল্লাহভীতির শিক্ষা দেয়। বর্তমানে মুসলমানদের ঈমানি দূর্বলতার সুযোগে তাগুতী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। মুসলমানদের ঈমান মজবুতের অন্যতম হাতিয়ার হলো রমজান মাসে সিয়াম পালন। তিনি বলেন, যারা রমজান মাস পেল অথচ গুনাহ মাফ নিতে পারলও না, তারা সত্যিই হতভাগা। এ মাসের বাকি দিনগুলো সিয়াম পালনের পাশাপাশি বেশী বেশী আল্লাহর ইবাদতের তাগিদ দেন তিনি। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা এম.কে রহমান মাহমুদ। আমিন্ত্রত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির আবুল কাসেম চৌধুরী, সাদী মিন্টু। মাহফিলের সহযোগিতায় ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাছান, ফাউন্ডেশনের কর্মকর্তা মো: মশিউর রহমান মজুমদার, আকতার হোসেন, মোহাম্মদ শামসুদ্দিন, দুলাল চন্দ্র সিংহ, কামরুল নাহার রীনা, ওমর ফারুক রিপন, হুমায়ন কবির শাহীন, ওমর ফারুক, ইমরান খান, হারুনুর রশিদ, আব্দুর রহমান দাউদ, গাজী শামীমুল লতিফ, মহিবুল্লাহ, ইরশাদ উল্লাহ, নাদিয়া চৌধুরী, সুষমা সিংহ হ্যাপি, আশরাফুল আলম জাকির, মাষ্টার মীর হোসেন ভূইঁয়া, চেয়ারম্যান আবু তাহের, মঞ্জুরুল হক মানিক, নজীর আহমেদ। ইফতারের পর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








