ভার্জিনিয়ায় শীর্ষ রিপাবলিকান রাজনীতিবিদ স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের ওপর গুলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, ভার্জিনিয়া (জুন ১৪, ২০১৭) : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল প্র্যাকটিসের সময় শীর্ষ রিপাবলিকান রাজনীতিবিদ স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের ওপর কয়েক দফা গুলি চালিয়েছে এক বন্দুকধারী। ওয়াশিংটন ডিসির অ্যালেক্সান্দ্রিয়ার পুলিশ বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গুলির ঘটনায় মার্কিন প্রতিনিধি পরিষদের মেজরিটি হুইপ স্টিভ স্কেলিসসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশ এবং গণমাধ্যমের প্রতিবেদনে।
রিপ্রেজেন্টেটিভ মো ব্রুকস সিএনএন কে বলেছেন, বন্দুকধারী খুব সম্ভবত একজন শ্বেতাঙ্গ পুরুষ। এক মুহূর্তের জন্য তিনি তাকে দেখেছেন বলে জানান।
ব্রুকস বলেন, বন্দুকধারীর রাইফেল থেকে ১০-২০ রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তিনি। এরপর নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি ছোড়ে।
ভার্জিনিয়ার ওই বেসবল ফিল্ডে এ ঘটনার সময় টীমের ২০-২৫ জন সদস্য প্র্যাকটিস করছিল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ