মার্কিন কংগ্রেসম্যান স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত, তদন্ত করবে এফবিআই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কংগ্রেসম্যান স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের ওপর গুলি চালানো সেই হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কংগ্রেসম্যান স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের ওপর হামলা চালানো সেই ব্যক্তির নাম জেমস হজকিনসন।
তিনি বেলেভ্যালির সেন্ট লুইস সারবার্ব-এর বাসিন্দা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ৬৬ বছর বয়সী এই ব্যক্তি একজন ব্যবসায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এফবিআই ঘটনার তদন্তভার নিয়েছে।
মার্কিন মপিরা যখন বেসবল খেলছিলেন, সেই সময় ওই বন্দুকধারীর গুলিতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কেলিসসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শহরের পুলিশ প্রধান মাইকেল ব্রাউন সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় বুধবার সকালে ওই হামলার পর ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
সন্দেহভাজন হামলাকারী হজকিনসনের সামাজিক মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পসহ গোটা রিপাবলিকান রাজনীতির কট্টর বিরোধী তিনি।
তবে পুলিশ আর এফবিআই বলছে, হামলার কারণ রাজনৈতিক কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে হামলাকারী ইলিনয়ের বাসিন্দা জেমস টি হজকিনসনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, একজন ফেডারেল অফিসারও ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। সে কারণে এফবিআই এ ঘটনার তদন্ত করবে।
এ ঘটনায় শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘটনার প্রতি নজর রাখছেন। এক টুইটে তিনি লিখেছেন, স্কেলিস, ‘একজন সত্যিকারের বন্ধু ও দেশপ্রেমিক, গুরুতর জখম হয়েছেন। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।’ সূত্র : বাংলা ট্রিবিউন
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর