Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: June 15, 2017 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী পার্লকি পার্টি সেন্টারে গত ১১ই জুন রবিবার সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইন্ক এর এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইন্ক এর সভাপতি আলতাফ হোসেন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাছির। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক পার্কচেষ্টার ইসলামিক সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক। 

ইফতার আয়োজনের আহ্বায়ক ছিলেন সমিতির সহ সভাপতি বেলায়েত হোসেন ও সদস্য সচিব ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তুহিন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সর্বজনাব জাহাঙ্গীর এম আলম, মঞ্জুর মোর্শেদ, ফয়েজউল্ল্যাহ নাইম, সমিতির সহ সভাপতি জনাব মশিউর রহমান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, সহ সম্পাদক মিজানুর রহমান সুমন, জসিম উদ্দিন ভূইয়া, আলমগীর হোসেন, আক্তারুজ্জামান, আশিক মাহমুদ, রুবেল গাজী, নূর এ আলম, হেলাল উদ্দিন, জহিরুল কবির প্রমুখ।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথির মধ্যে কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বৃহত্তর বরিশাল সমিতির সাবেক আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলমনাই এর সভাপতি এ,কে, আজাদ, প্রবাসী বরিশাল কল্যাণ সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইন্ক এর সাবেক সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, বরিশালের পরিচিত মুখ হাবিবুর রহমান সেলিম রেজা, বরগুনা জেলা সমিতির সভাপতি রেজবুল কবির, ঝিনাইদাহ সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেম্দ, কুইন্স সোসাইটির সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমনাই সহ সভাপতি প্রফেসর সোলায়মান, পটুয়াখালীর কৃতি সন্তান ব্রিগিডিয়ার জেনারেল তোফায়েল আহম্মেদ, স্থানীয় ব্যবসায়ী আবদুন নূর বড় ভূইয়া, রহমানিয়া ট্রাভেল্স এর মালিক মাওলানা মাহমুদুর রহমান সহ কমিউনিটির অন্যান্য সামাজিক সংগঠনের গণ্যমান্য নেতৃবৃন্দসহ বরিশালের বিপুল প্রবাসী। এই প্রবাসে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় রূপান্তরিত হয়। পরিশেষে সংগঠনের সভাপতি আলতাফ হোসেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ