Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ঘোষণায় প্রধানমন্ত্রীকে নিসচা যুক্ত্ররাষ্ট্র শাখার ধন্যবাদ জ্ঞাপন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: June 15, 2017 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : গত ৫ই জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছরের ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালন করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা। 

এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন ও সদস্য সচীব স্বীকৃতি বড়ুয়া জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলা চলচিত্রের স্বনামধন্য অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ দিনের আন্দোলন ও দাবীর ফসল আজকের এই জাতীয় নিরাপদ সড়ক দিবস। আমরা এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মাধ্যমে জনগণ সড়ক দুর্ঘটনা রোধে আরো সতর্ক হবেন এবং ধীরে ধীরে এই সামাজিক আন্দোলনকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে রুপ দিতে সক্ষম হব। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

উল্লেখ্য ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই বছরেই ইলিয়াস কাঞ্চন “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” স্লোগানের মাধ্যমে নিরাপদ সড়ক চাই সংগঠনের সুচনা করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ