Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিকতায় পেশাদারীত্ব জোরদার ও সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 15, 2017 | 6:06 PM

নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা প্রবাসের বাংলাদেশী কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে কমিউনিটি সাংবাদিকতায় পেশাদারীত্ব জোরদার করার পাশাপাশি সাংবাকিদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন। বক্তারা বলেন, সাংবাদিকতা আর পেশাদারীত্বে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ না থাকলে সেই সাংবাদিকতা জনকল্যাণ বয়ে আনবে না।
সিটির ফ্রেসমেডোস্থ আলীবাবা রেষ্টুরেন্টে গত ১২ জুন সোমবার সন্ধ্যায় আয়োজিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা ও সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক এবং টাইম টিভি’র সিইও আবু তাহের, সাবেক সভাপতি ও বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব ও টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে বিশেষ দোয় পরিচালনা করেন যুক্তরাষ্ট্র সফররত ফরিদপুরের শরর্শীনা দরবারের মেঝো পীর মওলানা শাহ মোহাম্মদ সাঈফুল্লাহ সিদ্দিকী। প্রেসক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান ও সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের স্বাগত জানান এবং পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় সকল সম্পাদক/পরিচালক ও সাংবাদিকরা উপস্থিত থাকায় প্রেক্লাবের ইফতার মাহফিল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতার মহফিলে প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হককথা/ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান, ক্লাবের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, আইঅন বাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, সাপ্তাহিক দেশবাংলা’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাবেক কোষাধ্যক্ষ আবিদ রহমান, আজকাল-এর নির্বাহী সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, কলামিষ্ট এবিএম সালেউদ্দিন, ইয়র্ক বাংলা সম্পাদক রশিদ আহমদ, টাইম টেলিভিশনের মেহেরুন্নেসা জোবায়দা, নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার ও দিমানেফার তিতি।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন, দৈনিক যুগান্তর-এর সাবেক সহকারী সম্পাদক কবি ড. মাহবুব হাসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, দৈনিক দিনকাল-এর সাবেক সাংবাদিক হাসানুজ্জামান হাসান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক, লেখক ও কলামিষ্ট ডা. সজল আশফাক, সাপ্তাহিক প্রবাস-এর প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, ফটো সাংবাদিক ওবায়দুল্লাহ মামুন, এ হাই স্বপন ও নিহার সিদ্দিকী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, ইমরান আনসারী, শাহাব উদ্দিন সাগর, মঞ্জুরুল ইসলাম, সাপ্তাহিক বাংলাদেশ-এর চীফ রিপোর্টার মোহাম্মদ সোলায়মান, সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক মোহাম্মদ আরিফ, সময় টিভি ইউএসএ’র টি এম মামুন, টাইম টেলিভিশনের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, ভিডিও এডিটর (এনসিএ) এন্থনী গঞ্জালেস ও শাহরিয়ার রহমান বাধন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV