Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর ২৫ জুন রবিবার

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: June 16, 2017 | 12:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর আগামী ২৫ জুন রবিবার উদযাপিত হবে। ওয়াশিংটনের সবচাইতে বড় ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাডাম সেন্টার তাদের ওয়েব সাইটে এই ঘোষনা দিয়েছে। ঘোষনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগামী ২৫ জুন রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিতহবে। গত ২৭ মে পবিত্র রমজান মাসের প্রথম দিবস শুরু হয়েছে এবং শেষ হবে ২৪ জুন শনিবার। ২৫ জুন রবিবার পবিত্র শাওয়াল মাসের প্রথম দিবস এবং ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিবসেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ-উল- ফিতরই হলো মুসলিম সম্প্রদায়ের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। ঈদ-উল-ফিতরকে আরবীতে রোজা ভাঙার দিবস অভিহিত করা হয়ে থাকে। দীর্ঘ এক মাস রোজা বা সিয়াম সাধনার পর বিশ্বের মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালনসহ খুব আনন্দর সঙ্গে পালন করে থাকে। সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনেও আবদ্ধ করে সবাইকে। ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ-উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদত যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা খুঁজে পায়। সব শ্রেণী ও সকল বয়সের মুসলমান ঈদের জামাতে শামিল হয়ে মহান আল্লাহ শোকর আদায়ে নুয়ে পড়ে। ঈদ উপলক্ষে পুরো রমজান মাস ধরে কেনাকাটা চলে। অধিকাংশ পরিবারে ঈদের সময়েই নতুন পোশাক কেনা হয় সাধ্যমতো। ঈদের দিন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে সাধ্যমতো বিশেষ খাবারের প্রস্তুতিও রয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ