Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মোহাম্মদ এমরান কর্তৃক ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট বিবৃতির প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 18, 2017 | 3:04 AM

ফ্লোরিডা : মোহাম্মদ এমরান ফ্লোরিডা আওয়ামীলীগের জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন বলে যে দাবী করেছেন, তা সর্বৈব মিথ্যা ও বানোয়াট। ১৯৮৯ সালে ডেলরে বিচে জনাব বুলবুল চৌধুরীর বাসায় জনাব আয়ুব খানকে আহ্বায়ক ও লায়লা হারুনকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি জনাব ফজলুর রহমানের উপস্হিতিতে গঠিত হয়।
উপরন্তু ১৯৯৭ সালে ফ্লোরিডা আওয়ামীলীগের সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের তৎকালীন সভাপতি মো: নুরুল ইসলাম অনু, সহ সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সালাম, ফোর্ট লডারডেল দাওয়াত টু ইন্ডিয়া রেষ্টুরেন্টে সম্মেলনের মাধ্যমে জনাব আয়ুব খানকে সভাপতি শহীদ নেওয়াজ চৌধুরী কমরুকে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অনুমোদনক্রমে ঘোষিত হয়। একই সময়ে এই সম্মেলনের বিরোধিতা করে কতিপয় ব্যক্তিদের নিয়ে জনাব এমরান পকেট থেকে কমিটি বের করে ফ্লোরিডা আওয়ামীলীগের পাল্টা কমিটি ঘোষণা দেন।
এরপর ২০০২ সালে মোহাম্মদ এমরানকে বিভ্রান্তির ক্ষতিকর রাজনীতি থেকে মুসতারাক রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য জনাব ফজলুর রহমান সুযোগ করে দেন । সমঝোতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার সাপেক্ষে জনাব আয়ুব খানকে সভাপতি ও মোহাম্মদ এমরান কে সাধারন সম্পাদক করে ২ বছরের জন্য ফ্লোরিডা আওয়ামীলীগের দায়িত্ব জেতা হয়। এবং সে বছর জনাব ফজলুর রহমানের বদান্যতায় নেত্রীর সাথে ছবি তোলার সুযোগ পান এখন যে ছবি ব্যবহার করে তিনি আওয়ামীলীগার প্রমানের চেষ্টা করছেন ।
২০০৫ সালে জননেত্রী শেখ হাসিনার সহৃদয় বিবেচনায় ফ্লোরিডা আওয়ামীলীগের মর্যাদা বাড়িয়ে মেট্রপলিটন আওয়ামীলীগের মর্যাদায় উন্নীত করা হয় । এ সময় মোহাম্মদ এমরান ফ্লোরিডা আওয়ামীলীগ ইনক্ নামে স্বনামে একটি কর্পোরেশন রেজিস্ট্রি করেন ।
ফ্লোরিডা আওয়ামীলীগ এ ব্যাপারে কখনো অবগত ছিলনা । ফ্লোরিডা আওয়ামীলীগের কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফ্লোরিডা আওয়ামীলীগের নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। জনাব ফজলুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার , অধ্যাপক নুরুল মোমেন ও কবি জোনায়েদ আক্তারকে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করে তাদের সুযোগ্য পরিচালনার সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন হয়।
এই নির্বাচনে মোহাম্মদ এমরান সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করে তিনি তার স্বভাবজাতসুলভ অঙ্গীকার ভঙ্গ করেন ।গোপনে রেজিষ্ট্র্কৃত ফ্লোরিডা আওয়ামীলীগের স্বত্তাধিকারী হিসেবে একক মালিকানায় ফ্লোরিডা আওয়ামীলীগ ধরে রাখেন ।
জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত , স্বাক্ষরিত নির্বাচিত ফ্লোরিডা মেট্রপলিটন আওয়ামীলীগের বিরুদ্ধে ২০০৫ সালে মামলা দায়ের করেন এবং ২০০৭ পর্যন্ত এ মামলা মোকাবেলা করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হয় । আওয়ামীলীগের নেতৃবৃন্দের মোহাম্মদ এমরান হেনস্থা ও হয়রানির শিকার হন। তিনি নিশ্চয় একথা ভুলে যাবার কথা নয় ।
এই হল মোহাম্মদ এমরানের ফ্লোরিডা আওয়ামীলীগের মুলধারার রাজনীতির ছোট্ট ইতিহাস।
২০১৪ সালে সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ গঠিত হয় । ড: ছিদ্দিকুর রহমান সভাপতি ও সাজ্জাদুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন । জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ প্রতিটি অঙ্গরাজ্য কমিটিকে স্টেট কমিটি করার নির্দেশ দেন । জনাব এমরান এই সুযোগ ব্যবহার করে নিজের রচিত পকেট কমিটি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের স্মরণাপন্ন হন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সুযোগ্য নেতৃবৃন্দ তাদের দুরভিসন্ধি ও মনোবাসনা বুঝতে পেরে তাকে প্রত্যাখ্যান করেন।জনাব এমরানের দুস্কর্মের ইতিহাস কারো অজানা নয় ।
ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ কারো পকেট থেকে আসেনি । জনাব ফজলুর রহমানের নেতৃত্বে সুদীর্ঘ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড: ছিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান , যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর স্বাক্ষরে জনাব আয়ুব খানকে সভাপতি , আলহাজ্ব শাহিন মাহমুদকে সিনিয়র সহ সভাপতি ও মোহাম্মদ মুজিব উদ্দীনেকে সাধারন সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
জনাব আয়ুব খান বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রেক্ষিতে বোকা রাটনস্থ হোটেল রামাদা ইনে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের কর্মী সম্মেলনের মাধ্যমে আলহাজ্ব শাহিন মাহমুদকে সভাপতি নির্বাচিত করা হয় ।
মুলধারার রাজনীতিতে প্রতিটি জাতীয় কর্মসুচীতে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের যোগ্য লেতৃত্ব সকল প্রবাসী বাংলাদেশের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দ ফ্লোরিডা এসে সাংগঠনিক কর্মকানের প্রশংসা করেছেন । জননেত্রী শেখ হাসিনা প্রতিটি কর্মতৎপরতা সম্পর্কে অবহিত আছেন । সন্তোষ প্রকাশ করেছেন। ১৯৮৯ থেকে ২০১৭ এই হলো এমরানের রাজনীতির খতিয়ান । মাত্র দুই বছর (২০০২–২০০৪) তিনি মুলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ।
বাকী সুদীর্ঘ সময় থেকে অদ্যাবধি তিনি বিভ্রান্তিকর রাজনীতির চোরাবালিতে ঘুরপাক খাচ্ছেন।
ফ্লোরিডায় বসবাসরত প্রতিটি আওয়ামী পরিবারের সদস্য , কর্মী ও নেতৃবৃন্দের প্রতিবাদ সহনশীলতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ অনুরোধ জানাচ্ছে ।
উস্কানি ও মিথ্যাচার উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার কর্মসুচী বাস্তবায়নে এগিয়ে আসুন। ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ কারো পকেট সংগঠন নয়। জননেত্রী শেখ হাসিনার
আশীর্বাদপুষ্ঠ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কর্তৃক অনুমোদিত ফ্লোরিডাবাসীর প্রাণপ্রিয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রিত গণসংগঠন।
সভাপতি–শাহিন মাহমুদ সাধারন সম্পাদক মুজিব উদ্দীন,

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV