Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

লন্ডনে মসজিদের সামনে মুসল্লিদের ওপর উঠিয়ে দেয়া হলো ভ্যান, নিহত ১, হাসপাতালে ৮ জন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 19, 2017 | 3:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : লন্ডনে একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর এবার একটি ভ্যান উঠিয়ে দেয়া হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। আহত হয়েছেন অনেকে। তার মধ্যে ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়, লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার সেভেন সিস্টারস রোডে এ ঘটনা ঘটে। ওই সময় ফিন্সবারি পার্ক মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন একদল মুসলিম। কিন্তু মুসলিম ওয়েলফেয়ার হাউজের সামনে পৌঁছতেই তাদের ওপর অকস্মাৎ দ্রুতগতির একটি ভ্যান উঠিয়ে দেয়া হয়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘটনার পর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে। ঘটনাস্থলেই টিকিৎসা দেয়া হয়েছে আরো দু’জনকে। এ ঘটনায় পুলিশ ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে স্থানীয় উত্তেজিত জনতা আটক করে রেখেছিল। আরো খবরে বলা হচ্ছে, ওই ভ্যানে থাকা আরো দু’জন দ্রুত লাফিয়ে পড়ে পালিয়েছে। তবে এ বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত করে নি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে তদন্তে সহায়তা করছে সন্ত্রাস দমন বিষয়ক কমান্ড ইউনিট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইচ্ছাকৃতভাবে ১১ জন মুসলিমের ওই দলের ওপর উঠিয়ে দেয়া হয়েছে ভ্যানটি। এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আজ সোমবার এ বিষয়ে জরুরি সভা করার কথা রয়েছে তার। মুসলিম কাউন্সিল অব বৃটেনের (এমসিবি) সাধারণ সম্পাদক হারুণ খান বলেছেন, রাতের বেলা সাধারণ বৃটিশ নাগরিকরা তাদের বিভিন্ন কাজের জন্য বাইরে বের হন। মুসলিমরা নামাজ আদায় করার পর বাইরে ঘুরতে বের হন। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে, ইসলাম বিরোধিতা থেকে এ হামলা করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ও মাসে মুসলিমরা অনেক ইসলামবিরোধী ঘটনার মুখোমুখি হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটলো ফিন্সবারিতে। যেহেতু পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে এসেছে, মুসলিমরা স্থানীয় মসজিদগুলোতে যাতায়াত বাড়িয়ে দিয়েছেন, তারা ঈদ উদযাপন করবেন। তাই জরুরি ভিত্তিতে মসজিদগুলোর বাইরে আমরা নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। যে ভ্যানটি মুসল্লিদের ওপরে উঠিয়ে দেয়া হয়েছে তার পিছনেই একটি মোটরসাইকেলে ছিলেন একজন ডেলিভারি ড্রাইভার মোহাম্মদ আবদুল্লাহ। তিনি স্কাই নিউজকে বলেছেন, অকস্মাৎ দেখি ভ্যানটি বাম দিকে মোড় ঘুরলো। তারপর তা উঠিয়ে দিলো সাধারণ মানুষের ওপর। তাদের ওপর দিয়ে চালিয়ে দিল গাড়ি। ভ্যানটি ছিল সাদা। এ সময় ওই ভ্যানে ছিল তিনজন। তার দু’জন লাফিয়ে পড়ে পালিয়েছে। অন্যজনকে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে। তারপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। আবদুল্লাহ বলেন, আমি দেখতে পাই রাস্তার ওপর পড়ে আছেন ৬ বা ৭ জন মানুষ। তাদের বেশির ভাগই পুরুষ। তারাবি নামাজ শেষ হওয়ার ঠিক পর পর এ ঘটনা ঘটেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ভ্যান নিয়ে সেখানে হাজির হয়। তার যে রাস্তাটি ব্যবহার করেছে তা একটি ব্লকড রোড বা বন্ধ রাস্তা। আবদুল্লাহ বলেন, যে  দু’জন ওই ভ্যান থেকে পালিয়েছে তারা দূরে যেতে পারে নি। হয়তো ফিন্সবারি পার্ক এলাকাতেই কোথাও আছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পশ্চাৎদেশে রয়েছে ট্যাটু। সে অসুস্থ নয়। মদ্যপও নয়। তাকে ৫ থেকে ৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল গ্রেপ্তার করেছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে। আবদুল্লাহর মতে, এটা একটি সন্ত্রাসী হামলা। ঘটনার পর পাশের একটি কফির দোকানে ছিলেন রাতিপ আলসুলেইমেন। তিনি এ অবস্থা দেখে দ্রুত ওই দোকান থেকে বের হয়ে পালান। আল সুলেইমেন বলেছেন, ঘটনার পর ৮ থেকে ১০ জন আহত ব্যক্তিকে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। আরেক প্রত্যক্ষদর্শী আবদি কাদের ওয়ারফা বলেছেন, আমি ওই ভ্যানের নিচে রক্তাক্ত একজনকে দেখতে পাই। তার শরীর থেকে রক্ত ছুটছে ফিনকি দিয়ে। তিনি কিছু বলার চেষ্টা করলেন। কিন্তু আমরা শুনতে পেলাম না। যাদের ওপর এভাবে ভ্যান উঠিয়ে দেয়া হয়েছে তাদের বেশির ভাগই যুবক। তবে ঘটনাস্থলে পুলিশের উপস্থিত হতে প্রায় এক ঘন্টা লেগে যায় বলে অভিযোগ আছে। এ সময়ে রক্ত ঝরতে ঝরতে একজন মৃত্যুকে আলিঙ্গন করেন। স্কাই নিউজ যেসব ভিডিও ইমেজ প্রচার করেছে তাতে দেখা যায়, অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। তাদের কাউকে কাউকে দেখে মনে হচ্ছিল মারাত্মক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এ ঘটনা ঘটেছে ওয়াডকোট স্ট্রিটে প্রবেশ পথে। লন্ডন এম্বুলেন্স সার্ভিস বলেছে, তারা ঘটনাস্থলে বেশ কিছু ‘রিসোর্স’ পাঠিয়েছে। সেখানে মোতায়েন রয়েছে কয়েক ডজন পুলিশ, অগ্নি ও এম্বুলেন্স সেবা বিষয়ক যানবাহন। উপস্থিত রয়েছেন সশস্ত্র পুলিশ সদস্যরা। মাথার ওপর দিয়ে টহল দিচ্ছে হেলিকপ্টার। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে এ ঘটনায় গ্রেপ্তারের কথা বলেছে। বলা হয়েছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল তাকে ছাড়পত্র দিলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হবে। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ