Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল : ঈদের আগেই বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ প্রেরণের উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: June 19, 2017 | 4:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্টে গত রোববার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল। অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ঈদের আগেই বাংলাদেশে নিজ এলাকা নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১০ হাজার ডলার অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে জয়নাল চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র উপদেষ্টা আব্দুস শহিদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মীর আবদুল লতিফ, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য শাহ জি আর শ্যামল, আজমান আলী, শাহাব উদ্দিন, শেখ আক্তার হোসেন নানু, দুদু মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. এম উদ্দিন।ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV