Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: June 19, 2017 | 7:28 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলার বিয়ানীবাজারবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃৃতিক সমিতি ইউএসএ’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সদ্য ইন্তেকালকারী বাংলদেশ সোসাইটি ইনক’র সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদের মাতা শামসুন নেছা খাতুন এবং হাজী আসাব উদ্দিন সহ সংগঠনের পরলোকগমনকরী সকল সদস্য-সদস্যার বিদেহী আতœার শান্তি কামনা সহ প্রবাসী বিয়ানীবাজারবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। খবর ইউএনএ’র। ধর্মীয় ভাব-গম্ভীর আর চমৎকার পরিবেশে সিটির উডসাইডস্থ জয়া পার্টি হলে ১৮ জুন রোববার সন্ধ্যায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদল হক সানু। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, হাজী আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান সাবু, উপদেষ্টা মোস্তফা কামাল, আব্দুল আহাদ ফারুক, তমিজ উদ্দিন, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান পাখি, মকবুল রহিম চুনুই, আব্দুল জলিল ও সামস উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, সাবেক সাধারণ সম্পদক মিসবাহ আহমেদ এবং নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ।সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেলের পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাসুদুল হক সানু। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান।বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন হককথা/ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ কুইন্স বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক সানি মোল্লা, স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, বাংলাদেশ সোসাইটি ইনক’র জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সাইকুল ইসলাম, সমিতির সহ সাধারণ সম্পাক জহিরুল ইসলাাম, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাকির হোসেন, কার্যকরী সদস্য আহমেদ মোস্তফা বাবুল, নূরুল ইসলাম, বাহার উদ্দিন, জামাল হোসেন, কাওসার হক সেলিম, মাহফিলের মূল পর্ব টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ