Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: June 20, 2017 | 12:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ১৮ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট ফয়ছল আহমেদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে রমাজানের তাৎপর্যসহ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মশকুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রাহিম শ্যামল, জাকিরুল ইসলাম চৌধুরী, জহিরুল রুহেল চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, কবি আনহার আল ফয়েজী, চৌধুরী মোমিত তানিম, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন প্রমুখ।
অনুষ্ঠান থেকে নিউইয়র্কে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে সকলকে যোগদানের জন্য অনুরোধ জানান হয়।
ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সদস্যরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ