নিউইয়র্কে মুক্তিযুদ্ধা যুব কমান্ড ব্রঙ্কস ব্যুরো’র ইফতার মাহফিলে নতুন কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে গত ১৮ জুন রোববার ধর্মীয় উদ্দিপনায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধা যুব কমান্ড ব্রঙ্কস ব্যুরো’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবুল বাশার মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধা যুব কমান্ড সেন্ট্রাল কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধা যুবকমান্ড সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধা যুব কমান্ড ব্রঙ্কস ব্যুরো’র নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির কর্মকর্তাদের নাম পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবুল বাশার মিলন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা নুরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট মো. মফিজুর রহমান, সদর উদ্দিন আহমেদ, মো. নাঈম, খসরু আহমেদ, ফয়জুল ইসলাম চৌধুরী নয়নসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর