Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ভুয়া ভিসা দেখিয়ে বাংলাদেশে লাখ লাখ টাকা আত্মসাৎ!

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 20, 2017 | 6:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : বিদেশ পাঠানোর কথা হলে বাংলাদেশে গ্রামের সহজ সরল মানুষদের ভুয়া ভিসা দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চৌমনি বাজার গ্রামে। ওই গ্রামের তিন যুবকের একটি প্রতারক চক্র এই কাজটি করছেন।
সরেজমিনে জানা গেছে, চৌমনি বাজার এলাকার আইয়ুব, হারুন ও হাবিবুর রহমান নামে ওই তিন প্রতারক ওমান দুবাই, সৌদি আবরসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে লোক পাঠানোর কথা বলে একাধিক ব্যাক্তির কাছে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা প্রথমে ভুয়া ভিসা দেখিয়ে টাকা নেয় এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখিয়ে কালক্ষেপন করে সেই টাকা আত্মসাৎ করে।
এ ব্যাপারে স্থানীয় দিঘলহাইল্যা গ্রামের বাসিন্দা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রায়হান জানায়, ওমানে আমার ছোট ভাইকে পাঠানোর কথা বলে ভুয়া ভিসা দেখিয়ে আমাদের পরিবারের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছে। ওমানে নিয়ে যেতে ব্যর্থ হলে পরে ভিসাটি ভুয়া বলে প্রমানিত হয়। এখন সেই টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা দেখায়।
একই গ্রামের রওশন আলী নামের আরেকজন বলেন, আমাকে মধ্য প্রাচ্যের দেশে পাঠানোর কথা বলে প্রায় সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। পরে আমি বিষয়টি টের পেয়ে টাকা ফেরত চাইলে তারা এখনো পর্যন্ত তা ফেরত দেয় নি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আইয়ুব, হারুন ও হাবিবুর দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে বিদেশে লোক পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া দরকার।
এদিকে চক্রটির সঙ্গে যোগাযোগ করতে গেলে চক্রটির প্রধান আইয়ুব খান এসব অভিযোগ স্বীকার করেন। ব্রেকিংনিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV