Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ধর্মীয় উৎসব আয়োজনে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: June 21, 2017 | 4:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত মঙ্গলবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে। ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নর্থ আমেরিকা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারী নুরে আলম জিকু, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল এহিয়া, সংগঠনের সহ সভাপতি জিল্লুর রহমান ও কামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন আলী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার রিতা, কার্যকরী সদস্য আহমেদ হোসেন, নুনা মিয়া, হারুনুর রশিদ, মো. আবদুল বাসিত, জিয়াউর রহমান জিতু, নুরুল আলম, আকসাদ আলী বাবুল, ফয়েজ মিয়া মাস্টার, জগলু তরাফদার, আবদুল করিম, আবুল খায়ের সহ কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ