নিউজারসির আটলান্টিক সিটিতে ঈদ মেলা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি: যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২০শে জুন,মঙ্গলবার ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টারে’ এই ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি এর উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ মেলা’ ঐদিন দুপুরে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়।
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল কমিউনিটি সেন্টারে। পবিএ ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ মেলা’য় প্রবাসী বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল।তাদের ষ্টলগুলোতে শাড়ী, সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক- পরিচ্ছদ,পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক,বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি দেদারসে বিক্রি হয়েছে। মেলায় অংশগ্রহনকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানালেন, তার স্টলে মহিলাদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালোই বিকিকিনি হয়েছে। প্রবাসী পাকিস্তানী ব্যবসায়ী মোঃ আলী জানালেন, তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী বেশ ভালো বিকিয়েছে।নিউইয়র্ক থেকে আগত দেশী ফ্যাশন এর স্বত্বাধিকারী জানালেন, তার স্টলে মহিলা ও ছোটদের পোশাকের বিক্রি ভালো হয়েছে। ডালাস থেকে আগত ‘শখের কালেকশান’ এর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মিসেস রুচি জব্বার বলেন, তিনি অত্যন্ত খুশি ঈদ মেলার বেচাকেনায়, তিনি নিয়মিত এই মেলায় অংশগ্রহনের ইচ্ছা পোষন করেন।ঈদ মেলায় এগ হারবার
টাউনশীপ থেকে আগত প্রবাসী বাংলাদেশী নূরুন বেগম, রওশনউদদীন, ভেটনর সিটি থেকে আগত ইশরাত জাহান,গ্যালাওয়ে থেকে আগত মিসেস আফরোজা মিতা জানালেন, এই ঈদ মেলায় হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি পেয়ে তারা যারপরনাই খুশি, যদিও দামটা একটু বেশি মনে হয়েছে। ‘ঈদ মেলা’ আয়োজনের জন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।ঈদ মেলায় আগত কুপার মেডিকেল কলেজের ওয়েব এপ্লিকেশন ডেভেলাপার মাহমুদুল এইচ সিদ্দিকি জানালেন, ‘বাড়ির কাছে আরশী নগর’ এ ঈদ মেলা আয়োজিত হওয়ায় তাঁকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে তিনি যারপরনাই খুশি।এই মহতী উদ্যোগের জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান। এই ‘ঈদ মেলা’র আয়োজকদের অন্যতম বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ জহিরুল ইসলাম বাবুল জানালেন, প্রবাসী বাংলাদেশীদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা আবদুর রফিক জানালেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ মেলা’য় আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরো বড় পরিসর ও ব্যাপক আয়োজনে ‘ঈদ মেলা’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরনা যোগাবে।আটলান্টিক সিটির আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এই ঈদ মেলায় যোগ দেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটিতে আয়োজিত এই ‘ঈদ মেলা’ উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ