Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে জেবিবিএ’র ইফতার পার্টি : ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দু:খজনক

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: June 22, 2017 | 4:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে প্রথমবারের মতো ইফতার পার্টির আয়োজন করেছে জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক। ২১ জুন বুধবার স্থানীয় বেলেজিনো পার্টি হলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে স্বাগত বক্তব্য রাখেন মোশররফ হোসেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেবিবিএ’র সভাপতি ও সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন জেবিবিএ’র সদস্য আমীর পারভেজ। অনুষ্ঠানে জেবিবিএ’র উপদেষ্টাবৃন্দ সহ কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র। ইফতার পার্টিতে জেবিবিএ সভাপতি জাকারিয়া মাসুদ জিকো উপস্থি সকল সম্পাদক ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেবিবিএ তথা বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে সাংবাদিকদের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত তিনি বলেন, কমিউনিটির সুপরিচিত ট্রাভেল এজেন্ট ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দু:খজনক। প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৮ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছিলো বলেই আমরা জানি। কিন্তু হঠাৎ করে এয়ার যাত্রী গ্রাহকদের সাথে প্রতারণার ঘটনায় আমরা হতবাক। তিনি বলেন, এপর্যন্ত ৩০০’র মতো আমার কাছে অভিযোগ করেছেন এবং প্রতিকার চেয়েছেন। তারা ঐ প্রতিষ্ঠান থেকে টিকিট ক্রয় করে বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। তবে আমরা জেবিবিএ’র পক্ষ থেকে কি করতে পারি জেবিবিএ’র কার্যকরী পরিষদের সভায় বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো। পাশাপাশি তিনি এব্যাপারে সম্পাদকদের পরামর্শ কামনা করেন।

জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান উপস্থিত সকল সম্পাদক ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর ঘটনাটি আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আমরা ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্টদের পাশে দাঁড়াতে চাই। তিনি বলেন, এই ঘটনা ট্রাভেলস ব্যবসায় বিশেষ করে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থাহীনতার সৃষ্ঠি করবে। পরবর্তীতে সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ পরামর্শমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV