Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ, মামলার পরবর্তী তারিখ ১২ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: June 23, 2017 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ইউনাইটেড বাংলাদেশী-আমেরিকানস ফর লেইট জাকির খান আয়োজিত সমাবেশে মূলধারাসহ দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। এদিন চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার শুনানী শেষে বিজ্ঞ বিচারক আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানীর সময় জাকির খানের খুনী তাহার মাহরানকে কোর্টে হাজির করা হয়। এ সময় নিহত জাকির খানের পরিবারের সদস্যসহ প্রতিবাদ সমাবেশে যোগদানকারী ৫০ জনের একটি প্রতিনিধি দলও কোর্টে উপস্থিত ছিলেন।
এদিকে, জাকির খানের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবির এ শো-ডাউনে উই ডিমান্ড জাস্টিসসহ বিভিন্ন শ্লোগান দেয় সমাবেশকারীরা। বহন করা হয় শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যা কার্ড। সবার একটাই দাবি খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড বাংলাদেশী-আমেরিকানস ফর লেইট জাকির খান’র আহবায়ক কামাল আহমদ, সদস্য সচিব জেড চৌধুরী জুয়েল, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মোহাম্মদ এন মজুমদার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আব্দুল হাসিম হাসনু, আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব মোশাহিদ চৌধুরী, সমন্বয়কারী কাওছারুজ্জামান কয়েছ, দুরুদ মিয়া রনেল, সদস্য আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, মাহবুব আলম, রিয়াজ উদ্দীন কামরান, তোফায়েল চৌধুরী, ডা. নাহিদ খান, আব্দুর রব দলা, আনছার আহমদ চৌধুরী, লোকমান হোসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল, জুনেদ আহমদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন ও সামাদ মিয়া জাকের, শামীম আহমেদ, আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, নিহত জাকির খানের বড়ভাই নাদির খানসহ পরিবারের সদস্যরা।সমাবেশ থেকে তার ১২ বছর বয়েসী পুত্রের সামনে জাকির খানকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান হয়। সকলকে ধন্যবাদ জানান হয় সমাবেশে যোগ দেয়ার জন্য।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। মাহরান এখন কারাগারে বন্দী রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV