Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র ঈদ উপহার : টিকিট প্রতারনা

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 23, 2017 | 1:54 AM

হাবিব রহমান : প্রবাসী বাংলাদেশীদের জন্য নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার সুনামখ্যাত(!) প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর ঈদ উপহার –টিকিট প্রতারনা। তাদের থেকে বাংলাদেশীরা বিমান টিকিট কিনেছেন, টাকা দিয়েছেন- কিন্তু সংশ্লিষ্ট এয়ার লাইনে তারা বুকিং ই দেয়নি। ব্রঙ্কস টু জ্যামাইকা, ওজনপার্ক টু ব্রুকলীন সহ নিঊইয়র্কের সমগ্র বাংলাদেশী কমিউনিটিতে এটাই গত তিন দিন ধরে টক অব দ্য টাউন। গতকাল (বুধবার) পর্যন্ত ৩০০ প্রতারনার ঘটনার কথা জানা গেছে। অনেকে বলছেন তা হাজার ছাড়িয়ে যাবে। সংখ্যাটা আজকে আরো বাড়বে। কাকে বিশ্বাস করবে আমাদের কমিউনিটির লোকজন? ছবিতে বাংলাদেশী আফতাব উদ্দীন খানকে দেখা যাচ্ছে তিনি তার টিকিট নিয়ে কমিউনিটি নেতা আ:হাসিম হাসনুকে দেখাচ্ছেন কোন একটা ঊপায় খুঁজে বের করে দেয়ার জন্য। ৪টা টিকিট কিনেছিলেন তিনি পরিবার নিয়ে দেশে যাবেন বলে। এই ঈদকে সামনে নিয়ে তার চোখে আনন্দ নয় হতাশার কালেছায়া বিরাজ করছে।
ব্রঙ্কসের বাসিন্দা কাজী আ: অদুদ. সেবুল খান মাহবুব সহ আমার জানা মতে আরো কয়েকটি পরিবার এখান থেকে টিকিট কেটে এখন চোখে শর্ষে ফুল দেখছেন। একজন বাংলাদেশীকে বিশ্বাস করাটাই কি তাদের অপরাধ ছিলো?
শুনেছি জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজন্যাস এসেসিয়েশন (জেবিবিএ) সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড জেবিবিএ’র সদস্য। এ উদ্যোগ তারা নিতেই পারেন। যদি তাই হয় তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের পদক্ষেপ গুলি ভুক্তভুগিদের জানতে দিন।তাদের আশ্বস্ত করুন। বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ এ সমস্যা সমাধানে আপনারাও এগিয়ে আসুন। ব্যাপারটা কে ছোট করে দেখবেন না প্লিজ!
কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আপনাদেরও বলছি যারা আজ ওয়ার্ল্ড ওয়াইডের হাতে জিন্মি হয়েছে তারাও আপনাদের আমাদের ভাই। তাদের বিপদে আপনারাও সহানুভূতির হাত বাডিয়ে দিন। সহমর্মিতার নিয়ে এগিয়ে আসুন। (হাবিব রহমান, বার্তা সম্পাদক, সাপ্তাহিক বাংলা পত্রিকা, নিউইয়র্ক।) ফেইসবুক থেকে

ট্যাগ:
Situs Streaming JAV