নিউইয়র্কে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিশেন ইন্ক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গত ১৯ জুন সোমবার অনুষ্ঠিত হয় উডসাইডের কুইন্স প্যালেস। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু রব বাবুল। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার ওয়াসি চৌধুরী, কাজী আজহারুল হক মিলন, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের উপদেষ্টা শহিদুল আলম খান, তাসের খান মাহমুদ, এম,এ, সিদ্দিক পল্লব, নিজাম উদ্দিন, মুন্সীগঞ্জ-বিত্রুমপুর এসোসিয়েশনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক সভাপতি রুহুল আমিন সিদ্দিকি। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বাসেদুর রহমান বাসেদ, বাংলাদেশ সোসাইটির সদস্য আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি লিডার এডভোকেট আইয়ুব খান, নিউইয়র্ক পুলিশ অফিসার- আমিনুর রহমান, ইসকার তালুকদার মেহেদী। ইফতার অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আহবায়ক মিঠু হামিদ, সদস্য সচিব মো: মঈন সমন্বয়কারী মনু তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেনÑ জয়নাল আবেদীন আমান, নওশেদ হোসেন সিদ্দিক, শেখ উজ্জল, সাদি মিন্টু, মুকুল খান, নুরুল ইসলাম চৌধুরী আরজু, মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম বিল্টু, মাসুম বেপারী, মাকসুদা আহমেদ, সোহেল রানা, তারেক হাসান, লুৎফর রহমান, মো: মনির হোসনে, আবুল খায়ের আজাদ প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসী ও বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্র্গের উপস্থিতিতে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আরাফাত হোসেন। ইফতার ও নামাজ শেষে সংগঠনের সভাপতি আবু রব বাবুল সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion