Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মীর্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’র সভা

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 24, 2017 | 1:32 AM

নিউইয়র্ক : বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ নেত্রীবৃন্দের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং এ ধরনের বর্বরোচিত আক্রমণের জন্যে সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয় নিউইয়র্কে যুবদলের বিক্ষোভ থেকে। ২২ জুন বৃহস্পতিবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের এ বিক্ষোভে বিএনপি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নেতা-কর্মীরাও অংশ নেন। এনআরবি নিউজ

‘মীর্জা ফখরুলের ওপর হামলা কেন-জবাব চাই, দিতে হবে’ স্লোগানে প্রকম্পিত এ বিক্ষোভ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ প্রমুখ।
মনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ বিপন্ন। বাংলাদেশের গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলতেই বিএনপি মহাসচিবসহ উচ্চ পর্যায়ের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটছে।’

জিল্লুর রহমান বলেন, ‘দেয়ালে পীঠ ঠেকে গেছে। এখন সময় হচ্ছে রুখে দাঁড়ানোর।’জাকির এইচ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার সরকারকে আন্দোলনের মাধ্যমে যত দ্রুত হঠানো যাবে, ততোই নিরাপদ হবে বাংলাদেশের গণতন্ত্র। আর এজন্যে প্রবাসীরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশের অপেক্ষায় রয়েছে।’আবু সাঈদ আহমেদ বলেন, ‘ভারতের তাবেদার সরকার বাংলাদেশকে বিকিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একে তীব্র আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আবু সুফিয়ান, আমানত হোসেন, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।

বিএনপি মহাসচিবসহ উর্দ্ধতন নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদে ২১ জুন বুধবার অপরাহ্নে জ্যাকসন হাইটসে আরেকটি সভা হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’র উদ্যোগে। মেজবান পার্টি হলের ঐ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন রাজু। পরিচালনা করেন সেক্রেটারি মনিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতাকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সহ-সভাপতি গিয়াস আহমেদ। তিনি অভিযোগ করেন যে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হাসান মাহমুদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা মির্জা ফখরুলসহ অন্যদের ওপর হামলা করেছে। এই জঘন্য অপকর্মের দায়-দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV