আটলান্টিক সিটি ক্রিকেট টিম শ্রীঘ্রই পেতে যাচেছ আটলান্টিক সিটিতে নিজস্ব খেলার মাঠ
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন:- আটলান্টিক সিটি পুলিশ এথলেটিক ক্লাবের একজোকিউটিভ ডাইরেক্টরের সহযোগিতায় এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটির ক্রিকেট টিম শ্রীঘ্রই পেতে যাচেছ তাদের নিজস্ব খেলার মাঠ। গত ২১ই জুন বুধবার এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটির টিম ম্যনেজার আকবর হোসাইন এবং ক্রিকেট টিমের ক্যাপ্টেন মীর হোসেন হেভেনের নেতৃত্ব টিম মেম্বারদের সাথে নিয়ে আটলান্টিক সিটি পুলিশ এথলেটিক ক্লাবের একজেকিউটিভ ডাইরেক্টর সার্জে্ট উইলি সান্টিয়াগোর (SERGEANT WILLIE SANTIAGO) সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সিটির চেলসিয়া হাইট মাঠে। সাথে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টি ইলেকশান সুপারিটেনডেন্ট অফিসের কর্মকর্তা সুরজিত চৌধুরী মিল্টন এবং কমিউনিটি একটিভিস্ট হেরী।সার্জে্ট উইলি সান্টিয়াগো বলেন কমিউনিটির যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই তার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। যুব সমাজ ভবিষ্যতে সুস্থ মনমানসিকতা নিয়ে বড় হওয়ার জন্য শারিরীক সুস্থতা খুবই প্রয়োজন।
তিনি বলেন আপনাদেরকে এই মাঠে মাস খানেক খেলতে দেখে আমি আপনাদের সাথে যোগাযোগের একটি মাধ্যম খুজছিলাম। মাধ্যম হিসাবে পেয়ে গেলাম সুরজিত চৌধুরী মিল্টনকে। সার্জে্ট উইলি সান্টিয়াগো সিটি এবং স্টেটের বিভিন্ন ইউথ প্রোগামের বিস্তারিত ক্রিকেট টিমের কাছে তুলে ধরে বলেন আপনারা যদি নিয়মিতভাবে অনুশীলন এবং স্থানীয় এবং বিভিন্ন স্টেটের ক্রিকেট টিমের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাদের আমি ইমপ্রাসট্রাকচার তৈরীতে সকল প্রকার সহযোগিতা করতে পারব।ক্রিকেট টিমের অন্যতম প্রধান উদ্যেক্তা এবং ক্যাপ্টেন মীর হোসেন হেভেন টিমের জন্য একটি স্থায়ী মাঠের ব্যবস্থার অনুরোধ জানালে সার্জে্ট উইলি সান্টিয়াগো আটলান্টিক সিটির চেলসিয়া হাইট ফিল্ডের নিকটবর্তী ফিল্ডকে স্থায়ীভাবে বরাদ্ধ দেওয়া ,বুলডুজার দিয়ে মাঠকে খেলার উপযোগী করা, মাঠের মাঝখানে ক্রেকেট পিচ তৈরীতে সহযোগিতা করা, প্রীতি ক্রিকেট ম্যাচের জন্য বিনামুল্যে অথবা স্বল্প মুল্যে ইনসুরেন্সের ব্যবস্থা করা, আটলান্টিক সিটি পুলিশ এথলেটিক ক্লাবের ফ্যাসিলিটিতে শারিরীক ব্যায়ামের সুযোগ প্রদানসহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। টিম ম্যনেজার আকবর হোসাইন আটলান্টিক সিটি পুলিশ এথলেটিক ক্লাবের একজেকিউটিভ ডাইরেক্টর সার্জে্ট উইলি সান্টিয়াগোকে মাঠে এসে টিমের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি এশিয়ান কমিউনিটির উন্নয়নে উইলি সান্টিয়াগোর সাথে কাজের সমন্বয় সাধনের জন্য আটলান্টিক কাউন্টি ইলেকশান সুপারিটেনডেন্ট অফিসের কর্মকর্তা সুরজিত চৌধুরী মিল্টন এবং কমিউনিটি একটিভিস্ট হেরীকে ধন্যবাদ জানান। আকবর হোসাইন জুলাই মাসের ২ তারিখে আটলান্টিক সিটি ভেডর ফিল্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান
আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটি এবং প্যানসেলভেনিয়ার ভেনসেলাম ক্রিকেট টিমের প্রীতি ক্রিকেট ম্যাচে অতিথী হিসাবে উপস্থিত থাকার অনুরোধ জানালে তিনি তা সাদরে গ্রহন করেন। বর্তমানে ইকবাল হোসেন, ডাঃ মাহফুজ, ডাঃ জুয়েল, আহমেদ নবী, নাসির খান, হিমেল,সাইফুল ইসলাম,সোহাগ, খালেদ, মুরাদ, মনিরুজ্জামান, নিজাম, সোহেল, শরীফ, সাইফুল, টগর,পারভেজ, মিল্টন ,মিরাজ, কবির তারেক , আবীর,আলভী হায়দার সামিন,রাজিব চৌধুরী,শরিফুল ইসলাম,তুলন হক,ফায়েজ হোসেন, আতিকুর রহমান, আরমান, বিপ্লব দেব, অন্তু ভৌমিক,ওয়াসিম খালিদ, সাইফ গহর, সায়েম আহমেদ লতিফ, হোসাইন মোহাম্মদ শাহিন, অনু সাহা, মনজিৎ সাহা, মাসুদুর রহমান, অর্গ চৌধুরী, আদ্রি চৌধুরী, অনিক চৌধুরী , অন্তু চৌধুরী,সাহেদ,ফারুক,মিরাজ আলী,মুন্না,মেহেদি,মুনতাসির , তানভির এবং সফিক ছাড়াও আরও অনেকে এই টিমের সাথে প্র্যাকটিস করে যাচ্ছেন এবং ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট ম্যাচের জন্য সকল প্রস্তুতি অব্যহত রেখেছেন।টিম ম্যানেজার জানান ক্রিকেটারদেরকে দুইটি অংশে বিভক্ত করে আটলান্টিক সিটির চেলসিয়া হাইট এবং আটলান্টিক সিটি হাই স্কুলে নিয়মিত অনুশীলন চলছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ