Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা দেশেই ঈদ করেন

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: June 27, 2017 | 9:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা ঈদের সময়টাতে বাংলাদেশে চলে যান। গত বছরও গিয়েছিলেন। প্রতি বছর সম্ভব না হলে দুই বছর পর যান। এবার তিনি ঈদের সময় ঢাকায় ​গিয়েছেন। তবে দেশে যাওয়া কিংবা আসার সময় আলাদা করা সবাইকে জানানো হয় না। সংবাদ মাধ্যমকে এভাবেই জানালেন তিনি।

বরেণ্য চিত্রনায়িকা শাবানা এখন স্বামী আর সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে থাকেন। ১৭ বছর আগে হুট করে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। তখন থেকে আর ক্যামেরার সামনে দাঁড়াননি।

এখনো ছোটবেলার ঈদের কথা বেশি মনে পড়ে তার। জানালেন, তখন বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াতেন। বড়দের সালাম করে সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতেন। এখন সালামি দিয়ে আনন্দ পান। ঈদের নতুন জামা ঈদের আগের দিন পর্যন্ত লুকিয়ে রাখতেন। কাউকে দেখতে দিতেন না।

শাবানার মা, ভাইবোন, সন্তানেরা সবাই থাকেন নিউজার্সিতে। কিন্তু সেখানে ঈদের আনন্দ টের পান না। বললেন, ‘আমার কাছে ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। এ সময় তার সঙ্গে ছিলেন মৌসুমী
হুট করে যুক্তরাষ্ট্রে চলে আসার ব্যাপারে জানালেন, এ লেভেল শেষ করার পর তার বড় মেয়ে সুমীকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠান। কিছুদিন পর ছোট মেয়ে ঊর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে আসেন। বললেন, ‘সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমার এই অভিনয়জীবন দিয়ে কী হবে! তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এ জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এখন ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। জানালেন, বড় মেয়ে সুমী ইকবাল এমবিএ ও সিপি-এ করেছে। বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে ঊর্মি সাদিক আগামী কিছুদিনের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করবে। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV