নিউইয়র্কে মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ’র কাউন্সিল অধিবেশন ৯ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইনক-এর কাউন্সিল অধিবেশন ২০১৭ আগামী ৯ জুলাই সন্ধ্যা ৭টায় জ্যামাইকার পানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য সূচি:
১) কাউন্সিল কোঅর্ডিনেটরের স্বাগত ভাষণ
২) বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও পর্যালোচনা
৩) কার্যকরি কমিটির সভাপতির বক্তব্য
৪) সাধারণ সম্পাদকের প্রতিবেদন
৫) কোষাধ্যক্ষের প্রদিবেদন
৬) আগামী অনুষ্ঠান পরিকল্পনা ও নির্বাচন (প্রযোজ্য ক্ষেত্রে)
৭) মন্তব্য, মুক্ত আলোচনা, ধন্যবাদজ্ঞাপন ও সভা সমাপ্তি
৮) সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ
অনুষ্ঠানস্থলের ঠিকানা ও সময়সূচি:
পানসী রেস্টুরেন্ট (১৬৮-৩৭ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা)
সময় ও কর্মসূচি:
সন্ধ্যা ৭:০০ মি. অভ্যর্থনা
অধিবেশন শুরু ৭:৩০মি.
সাংস্কৃতিক অনুষ্ঠান ৮:৩০ মি.
নৈশভোজ রাত ৯:৩০ মি.
উক্ত অধিবেশনে উপস্থিত হয়ে উল্লেখিত আলোচ্যসূচির ভিত্তিতে সমিতির অতীত ও চলমান কর্মকান্ড মূল্যায়নে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সমিতির সদস্যদের সুচিন্তিত ও মূল্যবান মতামত প্রদানের অনুরোধ জানান হয়েছে।
কাউন্সিলর হতে আগ্রহী এবং সমিতির সদস্যদের সপরিবারে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাহিদুল ইসলাম, কাউন্সিল কোঅর্ডিনেটর (ফোন: ৯১৭-৭৯০-৯৯৪২) এবং নজরুল হক, কাউন্সিল কো-অর্ডিনেটর (ফোন: ৯১৭-৪০৫-২৪৯৯)।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ