Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নারায়নগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা সংবর্ধিত করলো নারায়নগঞ্জ ক্লাব সভাপতি টিটোকে

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: July 9, 2017 | 11:30 AM

নিউইয়র্ক : বিপুল সংখ্যাক নারায়নগঞ্জবাসী ও সুধীজনের উপস্থিতিতে নারায়নগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্ক সংবর্ধিত করলো নারায়নগঞ্জ ক্লাব লি: এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভির আহমেদ টিটোকে। গত ২ জুলাই হাট বাজার মিলনায়মনে সন্ধ্যা ৮ টায় নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারন সম্পাদক ফয়সাল হক দোলন, সঞ্চালন করেন আসাফুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক শামীম আহম্মেদ, এমডি, বিশেষ অতিথি ছিলেন নারায়নগঞ্জ ক্লাব উত্তর আমেরিকার প্রতিষ্ঠা সভাপতি মহসিন ননী ভূইয়া, সাংসদ মনিরুল ইসলাম মনি, সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি এ.কে.এম নূরুল হক, হুমায়ুন কবীর তুহিন ও সাবেক সভাপতি সামছুল আলম লিটন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়ার করেন সমিতির সদস্য আ: আউয়াল, স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো: আলী হোসেন। উপস্থিত থাকেন ডা: তপন, সহ সভাপতি মসিউর রহমান তুহিন। সম্বোর্ধিত অতিথি জনাব তানভির আহমেদ টিটুকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেন সহ সাধারন সম্পাদক ফয়সাল হক দোলন, প্রধান অতিথি ডা: শামীম আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহ সভাপতি মসিউর রহমান তুহিন এবং তানভির আহমেদ টিটুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ।

উপস্থিত থাকেন সমিতির কার্যকরী কমিটির সদস্য বাবলী হক, মোস্তফা জামান, শামীম মো: এম রহমান, শরীফ হোসেন তন্ময়, সোহেল আহমেদ, খালেদ আক্তার, স¤্রাট হোসেন এমিলি ও আবদুর রহমান প্রমুখ।
তানভির আহমেদ টিটু তার বক্তব্যে বলেন, আপনাদের প্রাণের শহর নারায়নগঞ্জকে আধুনিক শহর পরিনত করার জন্য আমি সকলের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেকটা সফলও হচ্ছি। চাষাড়া ওসমানী ষ্টেডিয়ামকে আধুনিক কমপ্লেক্স করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে এবং নারায়নগঞ্জ ক্লাবকে আধুনিকায়ন করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা: শামীম আহমেদ বলেন, নারায়ণগঞ্জ সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে সমিতির উন্নয়নমূলক কাজ করার পরামর্শ দেন এবং তিনি বলেন আমি আপনাদের সর্বদাই আপনাদের পাশে থাকবো।নারায়নগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্ক-এর সদ্য বিদায়ী সভাপতি সামছুল আলম লিটন তার বক্তব্যে নারায়নগঞ্জ ক্লাব লি: এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভির আহমেদ টিটোকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। লিটন বলেন, স্বপ্নের ও আধুুুনিক নারায়নগঞ্জ গড়ার রূপকার সাংসদ শামীম ওসমান পাশে আছে বলেই সব ক্ষেত্রে তানভির আহমেদ টিটোর অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে । সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম সম্বার্ধিত অতিথি সহ সকল অতিথিকে অনুষ্ঠানে আসার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে আগত সকল নারায়নগঞ্জবাসী ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV