নবীজিকে কটুক্তি এবং পবিত্র কোরান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গাঙচিল’র উপদেষ্টা স্বপন বসুকে অব্যাহতি
নিউইয়র্ক : সম্প্রতি স্বপন বসু তার ফেসবুক ষ্টাটাসে নবীজি (সা:) কে নিয়ে এবং পবিত্র কোরান নিয়ে প্রচন্ড আপত্তিকর মন্তব্য করায় প্রবাসের অন্যতম সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক সংগঠন ‘গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ’ এর উপদেষ্টা পরিষদ থেকে কবি স্বপন বসুকে অব্যাহতি দেয়া হয়।
স্বপন বসু গত বছর লিখেছে, পবিত্র কোরান শরীফের উপর সে মুতে দেবে। এখন সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে অশ্লীল উক্তি করছে। এই রকম শিক্ষিতের কি করা উচিত জানি না । তবে সস্তা পাবলিসিটির জন্য এই লোকটি (স্বপন বসু) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা মানব হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে যে বিকৃত ও উস্কানিমুলক কতুক্তি করেছে এবং মুসলিম ধর্ম-বিশ্বাসের উপর যে আঘাত হেনেছে, যে উস্কানি হেনেছে, তা গ্রহণ যোগ্য নয়। এই লোকটিকে আমাদের সাহিত্যের আসরগুলোতে স্থান দিয়ে সন্মানিত করেছি । কিন্তু আমাদের চিরায়ত বিশ্বাসের বুকে সে তীর মেরেছে। আমাদের বহু-জাতিক মানবতা-বোধ, সাম্য-মৈত্রী ও সংহতির বিরুদ্ধে সে চক্রান্ত করছে । উস্কানিমুলক কতুক্তি করছে । ধর্ম-বিশ্বাসের উপর সে আঘাত করছে । কমিউনিটির সবার কাছে অনুরোধ করছি তাকে সকল প্রকার কার্যক্রম থেকে বয়কট করা হোক l
‘গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ’ এর সভাপতি কবি নিখিল কুমার রায়, সাধারন সম্পাদক মৌসুমী রহমান এবং উপদেষ্টা খান শওকত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ