উৎসব ডটকম-ষ্টারডাষ্ট’র যৌথ আয়োজনে আশা ভোঁসলের জমজমাট লাইভ কনসার্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হিন্দি সঙ্গীতের শেষ স¤্রাজ্ঞী হিসেবে পরিচিতা আশা ভোসলের লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল নিউজার্সীর নিওয়ার্কে। বাংলাদেশী মালিকানাধীন অনলাইন শপিং এর অন্যতম প্রতিষ্ঠান উৎসব ডটকম এবং ষ্টারডাষ্ট এর যৌথ আয়োজনে গত ১৯ আগষ্ট শনিবার নিওয়ার্ক সিটির পারফর্মিং আর্ট সেন্টার
মিলনায়তনে উপচে পড়া দর্শনার্থীদের আশা ভোসলে হিন্দি, বাংলা ও অন্য কয়েকটি ভাষার ২০টি গান গেয়ে শোনান। তার সাথে ভারতের নতুন প্রজন্মের খ্যাতনামা শিল্পী জাভেদ আলীও ছিলেন। উপমাহদেশের সঙ্গীত জগতে দীর্ঘ সাত দশক ধরে বিপুল জনপ্রিয়তা নিয়ে টিকে থাকা আশা ভোসলে মঞ্চে আবির্ভূত হবার সাথে সাথে দর্শকবৃন্দ আনন্দধ্বনি করে তাকে স্বাগত জানান। জাভেদ আলীর সঙ্গীত পরিবেশনের পর আশা ভোসলে একে একে তার প্রিয় ও দর্শকদের অনুরোধের সঙ্গীতগুলো পরিবেশন করেন। কনসার্টে সপরিবারে অংশ নেন উৎসব ডট কমের ম্যানেজিং পার্টনার রায়হান জামান। এর আগে গত ১৬ আগষ্ট ম্যানহাটানে কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রায়হান জামান। সংবাদ সম্মেলনে শিল্পী আশা ভোসলেও উপস্থিত ছিলেন। রায়হান জামান বলেন, এত বড় একটি মর্যাদার কনসার্টে পৃষ্ঠপোষক হিসেবে উৎসব ডট কম গৌরবান্বিত বোধ করছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ