৮০০ বছরের পুরনো খাতা-কলমে পরীক্ষা নেয়ার ধারা বদলে ল্যাপটপে পরীক্ষা পদ্ধতি চালু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হাতে লেখা পরীক্ষা পদ্ধতি বাতিল করতে যাচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। আধুনিক বিশ্বের প্রযুক্তিতে অভ্যস্ত তরুণদের জন্য ৮০০ বছরের পুরনো খাতা-কলমে পরীক্ষা নেয়ার ধারা বদলে ল্যাপটপে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষকদের মতে, ইন্টারনেটে অভ্যস্ত তরুণদের জন্য হাতে লেখা পরীক্ষা দেয়া অনেক কঠিন। ল্যাপটপে অভ্যস্ত এই শিক্ষার্থীদের কাছে খাতা-কলমের হাতের লিখার পরীক্ষা দিন দিন দুর্বোধ্য হয়ে উঠছে।
বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের লেকচারার ডক্টর সারাহ পিয়ারস্যাল বলেন, ‘অবশ্যই হাতে পরীক্ষা দেয়ার পদ্ধতি একটি পুরনো ধারা। অনেক শিক্ষার্থীর কাছেই বিষয়টি অনেক কঠিন এবং পরীক্ষকদের জন্য ও উত্তরপত্র পড়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
এমনকি পরীক্ষক উত্তরপত্র বুঝতে না পারার কারণে বেশিরভাগ সময় অনেক শিক্ষার্থীকে গ্রীষ্মকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে তাদের উত্তরপত্র উচ্চারণ করে পড়ে শোনাতে বলা হয়েছে। তাই ২০১৮ সালের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের ‘আদি ও ইতিহাস বিভাগ’ খাতা-কলমের পরিবর্তে ল্যাপটপে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করবে।
এর আগে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের এডিনবুর্গ বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হাতে লেখা পরীক্ষা বাতিল করে ল্যাপটপ ও স্মার্টফোনে পরীক্ষা পদ্ধতি চালু করে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল