ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও আমি ‘টিম ট্রাম্পের’ সদস্য : ইভানকা
রাশিদ রিয়াজ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প বলেছেন, পিতা ট্রাম্পের সঙ্গে একই রাজনৈতিক দৃষ্টিভঙ্গী পোষণ না করলেও তিনি টিম ট্রাম্পের সদস্য। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে ইভানকা বলেন, প্রকাশ্যে না হলেও বন্ধ দরজার ভেতরে ঠিকই ভিন্নমত প্রকাশ করি। কারণ প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলে তাতে বুঝায় আমি টিম ট্রাম্পের সদস্য নই। তাই যখন আপনি টিমের সদস্য তখন আপনি সবসময় টিমের সদস্য। আবার এর মানে এও নয় যে হোয়াইট হাউজে সবাই একই ধরনের মত পোষণ করে। আমরা কখনই তা করি না। এটা ভাল এবং তার মানে এই নয় যে প্রকাশ্যে আমরা প্রশাসনের কাউকে বা নিজেদের একে অপরের কাছে ছোট করব। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিকটতম ব্যক্তিদের কাছ থেকে প্রচুর পরিমাণে তথ্যের যোগান চান।
ইভানকা বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প তার পছন্দের পক্ষে ও বিপক্ষে প্রচুর তথ্য পান এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যদিও ইভানকার সমালোচনা ট্রাম্প প্রশাসনে ডান ও বাম উভয় দিক থেকেই রয়েছে এবং কেউ কেউ মনে করেন ট্রাম্প প্রশাসন থেকে কারো পদত্যাগের পেছনে ইভানকার ভূমিকা রয়েছে। তবে ইভানকা এ প্রসঙ্গে বলেন, কোনো গোলমাল বা বিতর্কে আমি বিভ্রান্ত হব না। কঠোর সমালোচনা পরও আমার অবদান স্বীকৃতি পাবে এমন প্রত্যাশা আমার আছে। এবং সময়ই তা বলে দেবে। ইসরায়েল ন্যাশনাল নিউজ/আমাদের সময়.কম
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর